E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’

২০২৬ জুন ২৩ ১৪:৩২:১০
‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’

স্টাফ রিপোর্টার : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) বয়স প্রায় ৪০ বছর হয়ে যাওয়ায় এর উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং এটি গ্যাস বেশি নিলেও উৎপাদন কম দিচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, তারপরেও এ সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে আমাদের। তাছাড়া কারখানাটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কী কী পরিবর্তন আনতে হবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।

সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, দেশে যত সার কারখানা আছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্যকোনো সার কারখানা আমরা সারাবছর চালাতে পারি না এবং বিভিন্ন সময় গ্যাসের জন্য সমস্যার সৃষ্টি হয়। আর গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় হলো শিল্প কল-কারখানা এবং তৃতীয় হলো সার কারখানা।

পরিদর্শনকালে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ২৩, ২০২৬)




পাঠকের মতামত:

২৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test