অংশ নেবে দেশি-বিদেশি ২৫০ ব্র্যান্ড
ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
স্টাফ রিপোর্টার : দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। শুধুমাত্র ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে। এতে অংশ নেবে দেশি-বিদেশি ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ উপলক্ষে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও, নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড় থাকবে।
আজ বুধবার রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।
ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড। মেলার পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এ বছরের ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।
এ আয়োজনের অন্যতম লক্ষ্যই হচ্ছে, দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। ক্রেতারা যেন একই ছাদের নিচ থেকে নামকরা সব ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করা। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ একইসাথে স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকেও পরিচিত করবে। পাশাপাশি, কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবে।
অন্যদিকে, মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য থাকছে বিশেষ সুযোগ; আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলেই ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট পাবেন তারা।
এ বিষয়ে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশিয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।”
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ এর হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আকর্ষণীয় ছাড়ে ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশিয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এখানে অংশগ্রহণ করবে। জনপ্রিয় ব্র্যান্ডের সেরা অফারগুলো এখানে পাবেন। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাবে নতুন বাজার, নতুন গ্রাহক এবং সম্ভাবনার নতুন দ্বার।”
মেলায় নারীদের অংশগ্রহণ নিয়ে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর চিফ ফ্যাসিলিয়েটর, উইমেন এম্পাওয়ারমেন্ট জিন্নাত আরা বারী বলেন, “বর্তমানে দেশের হাজারো নারী উদ্যোক্তা অত্যন্ত মানসম্মত পণ্য তৈরি করছেন। কিন্তু তাদের অনেকের জন্য বৃহৎ পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো, ব্র্যান্ড পরিচিতি তৈরি করা এবং নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এখনও বড় একটি চ্যালেঞ্জ। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ সেই সীমাবদ্ধতাকে দূর করবে। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এ নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার সম্ভাব্য ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের সুযোগ পাবেন।”
এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও প্রতিবছর এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।
এরই ধারাবাহিকতায়, আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে ও ৯-১১ সেপ্টেম্বর খুলনায় বর্ণাঢ্য এই ‘ডিসকাউন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হবে। একইসাথে, আগামীতে দেশের বাইরেও এই মেলা আয়োজনের আগ্রহ জানান তারা। তবে কবে এবং প্রথম কোন দেশে এটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
(পিআর/এসপি/জুলাই ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন
- ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
- বাঁচতে হয় হাতির মত
- ঈশ্বরদীতে বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন প্রধান শিক্ষক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ
- পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার
- ‘প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি’
- ‘পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত অপপ্রচার’
- রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
- রাজনীতি অতীত, চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল
- ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
- ‘জুলাই গণঅভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক অধ্যায়’
- আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার
- জুন মাসে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বাঁচতে হয় হাতির মত
- ঈশ্বরদীতে বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন প্রধান শিক্ষক
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
০১ জুলাই ২০২৬
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার
-1.gif)







