‘বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে’
স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চট্টগ্রামের চিত্র বদলে যাবে।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান। সরকার তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে যা যা প্রয়োজন— সরকার তা করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামো নিশ্চিত করা হবে।
একনেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়লে চট্টগ্রাম বাস্তব অর্থেই দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এর আগে ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করে অর্থমন্ত্রী দ্রুত কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ কমানোর আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজ প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে’
- ‘বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে’
- টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- তুরস্ক–বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন
- নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- ‘যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি সমৃদ্ধি নিয়ে আসবে’
- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
- টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর
- চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা
- সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
- ‘মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়’
- শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি
- আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
- শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- রংপুরের গড্ডিমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আটক
- ‘খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে’
- হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি
- লৌহজংয়ে মাদকের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি
- সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
- সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
- শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয়
- নড়াইলে আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
-1.gif)







