সোনার দাম কমলো ৩২৬৬ টাকা
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। তার আগে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। অর্থাৎ দুদিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানোর পর এখন দাম কমানো হলো।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত ৩ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। আজ দুপুর ১২টা ১৪ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
সোনার গহনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু’
- ‘প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’
- সোনার দাম কমলো ৩২৬৬ টাকা
- রাজধানীতে র্যাব-১০ কর্তৃক উদ্ধারকৃত পিস্তলটি শ্যামপুর থানার
- ব্রাজিলের বিদায়ে স্টেডিয়াম থেকেই মেহজাবীনের উল্লাস
- বিদায় ব্রাজিল, প্রথমবার কোয়ার্টারে নরওয়ে
- গোপালগঞ্জে রেক্টিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গোপালগঞ্জে গাছ চাপায় সেবায়েতের মৃত্যু
- গোপালগঞ্জে দু’ বাসের সংঘর্ষে আহত ৪০
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮
- ‘অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি’
- ‘গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার’
- বিশ্বকাপে ইতিহাস গড়ে স্বাধীনতা দিবসে দেশে ফিরল কেপ ভার্দে
- দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে ভুট্টো ইরান ও আফগানিস্থান সফর করেন
- সুবর্ণচরে বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষ
- পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ
- বুদ্ধিজীবি অধ্যাপক আবুল কাসেমের জীবনাবসান
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- ভারত যেতে চাই.......
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- চুল দিয়ে ৫৪, কান দিয়ে ৩২ কেজি তুলে বিশ্বরেকর্ড নারীর
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







