সোনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৬ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ, দুদফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ৬ হাজার ৫৯০ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে গত ৬ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। আজ সকাল ১০টা পর্যন্ত এ দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
সোনার গহনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনা নেই মরক্কো কোচের
- পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি, দুর্গতদের মুখে হাসি ফোটাল ওয়াগ্গাছড়া জোন
- বিশ্বজুড়ে সিনেমার স্বর্গ হতে চায় মরক্কো, হচ্ছে মেগা ‘সিনেমা সিটি’
- বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও
- হাইকোর্টের রায় বহাল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
- পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ
- নতুন মার্কিন হামলায় ইরানে নিহত ১৪
- সোনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা
- ‘যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে’
- ‘বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে’
- ‘ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে’
- আধ ঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত
- ঈশ্বরদীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান
- গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক
- জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি
- গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
- ঝুঁকিপূর্ণ বসতি, অচল জীবন: কাপ্তাইয়ে ঝিরির ঢল ও পাহাড় ধসের আতঙ্ক
- গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ
- টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড় ধসের আতঙ্ক, খোলা হলো ২০টি আশ্রয়কেন্দ্র
- বুক সমান পানিতে বিজিবির টহল, সীমান্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- অফসাইডে ফুটবল বিশ্বকাপ
- ফুলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র পরিচিতি সভা
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে’
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







