ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
স্টাফ রিপোর্টার : ফ্রি ট্রেড জোনে (এফটিজেড) আমদানি কার্যক্রম আরও সহজ করা এবং ব্যাংকগুলোর ঋণঝুঁকি কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনায় এফটিজেডে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য আমদানি, ব্যাংক অর্থায়ন, বৈদেশিক মুদ্রায় লেনদেন, ঋণের মেয়াদ ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ সংক্রান্ত সার্কুলার-২১ জারি করা হয়। এটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ফ্রি ট্রেড জোনে পরিচালিত উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান, অনুমোদিত আমদানিকারক এবং অনুমোদিত লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আমদানি করতে পারবে।
নতুন নীতিমালা অনুযায়ী, সংরক্ষণ, গুদামজাত বা বিতরণের জন্য বিদেশি সরবরাহকারীর মালিকানা বজায় রেখে পণ্য আমদানি করা যাবে।
অর্থাৎ, উৎপাদনে ব্যবহার বা চূড়ান্ত ক্রেতার কাছে বিক্রি না হওয়া পর্যন্ত পণ্যের মালিকানা বিদেশি সরবরাহকারীর কাছেই থাকবে। ফলে ওই সময় পর্যন্ত এসব পণ্যকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব মজুদ হিসেবে ধরা হবে না এবং ব্যাংকও এসব পণ্যের বিপরীতে কোনো ঋণঝুঁকি নেবে না।
এফটিজেড থেকে দেশের কোনো প্রতিষ্ঠান পণ্য কিনলে তা আমদানি হিসেবে বিবেচিত হবে এবং প্রচলিত আমদানি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে, এফটিজেডের কোনো প্রতিষ্ঠান দেশের বাজারে সমাপ্ত বা আধা-সমাপ্ত পণ্য বিক্রি করলে বিক্রেতার জন্য তা রপ্তানি এবং ক্রেতার জন্য আমদানি হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে উভয় পক্ষকে প্রচলিত রপ্তানি ও আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এসব লেনদেনের অর্থ পরিশোধ অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় করতে হবে। একইসঙ্গে এফটিজেডে পরিচালিত প্রতিষ্ঠানগুলো বৈদেশিক মুদ্রার মার্জিন অ্যাকাউন্টে বিক্রির অর্থ জমা রেখে বিদেশি সরবরাহকারীদের পাওনা পরিশোধ করতে পারবে।
নতুন নীতিমালায় বিদেশি সরবরাহকারীর মালিকানাধীন আমদানি করা পণ্য ৪৮ থেকে ৬০ মাস পর্যন্ত ফ্রি ট্রেড জোনে সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটসহ সব ধরনের ইউস্যান্স আমদানির সর্বোচ্চ মেয়াদ ২৭০ দিন নির্ধারণ করা হয়েছে।
ব্যাংক অর্থায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের মতোই এফটিজেডের প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারবে। তবে পণ্যের মালিকানা বিদেশি সরবরাহকারীর কাছ থেকে প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত ব্যাংক কোনো ঋণঝুঁকি গ্রহণ করবে না। মালিকানা হস্তান্তর এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পরই এ ধরনের পণ্যের বিপরীতে অর্থায়ন করা যাবে। একইসঙ্গে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোও বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধি অনুযায়ী অর্থায়নের সুযোগ পাবে।
ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে যথাযথ যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। অর্থায়নের আগে বিদেশি সরবরাহকারী ও ক্রেতার সঙ্গে চুক্তি, মালিকানার কাঠামো, উৎপাদন সক্ষমতা, বিক্রয়চক্র এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তবেই অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশের প্রতি ইরানের হুঁশিয়ারি
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
- ‘যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, তবুও এই যাত্রা অবিশ্বাস্য’
- তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায়প্রসাদ চৌধুরীকে হানাদাররা জীবন্ত পুড়িয়ে হত্যা করে
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
-1.gif)







