২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
স্টাফ রিপোর্টার : ২০২৫ সালে ইতিহাসের সর্বোচ্চ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংকটি। উল্লেখ্য, দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যাক ব্যাংক।
২০২৫ সালের প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ব্যাংকটি ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেন সম্পন্ন করেছে। এ সময়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল এক মাসে প্রথমবারের মতো ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ট্রেড ভলিউম অর্জন, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকারই প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের এই সাফল্য ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। গত পাঁচ বছরে ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য লেনদেনের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ সময় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২২ সালে ৩.৬ বিলিয়ন, ২০২৩ সালে ৪.৩ বিলিয়ন, ২০২৪ সালে ৫.৬ বিলিয়ন এবং ২০২৫ সালে রেকর্ড ৭.৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা এখন এমন ব্যাংকিং অংশীদার খুঁজছেন, যারা দক্ষ ট্রেড ফাইন্যান্স, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সেবা নিশ্চিত করতে পারে। এ চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংক প্রযুক্তি, ডিজিটাল ট্রেড প্রসেসিং, ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এবং বিশেষায়িত দক্ষতায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স সক্ষমতা আরও শক্তিশালী করেছে। ফলে, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে আরও দ্রুত, দক্ষ ও আত্মবিশ্বাসের সঙ্গে লেনদেন পরিচালনা করতে পারছেন।
ব্র্যাক ব্যাংকের এমন লক্ষ্যমাত্রার বিষয়ে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের ট্রেড ভলিউম অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটি আমাদের ট্রেড বিজনেসে ধারাবাহিক অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন। দেশের সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে দ্রুত, কার্যকর ও উদ্ভাবনী ট্রেড ফাইন্যান্স সল্যুশন প্রদানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “ট্রেড ফাইন্যান্স ব্র্যাক ব্যাংকের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দেশের শীর্ষ ট্রেড ব্যাংক হওয়ার লক্ষ্যে আমরা আমাদের জনবল, প্রযুক্তি এবং ইন্টারন্যাশনাল পার্টনারশিপে বিনিয়োগ অব্যাহত রাখব, যাতে রপ্তানিকারক, আমদানিকারক এবং সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও কার্যকরভাবে সহায়তা করা যায়।”
ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আমদানি ও রপ্তানি অর্থায়ন, লেটার অব ক্রেডিট (এলসি), ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ সেবাসহ পূর্ণাঙ্গ ট্রেড ফাইন্যান্স সল্যুশন প্রদান করে থাকে। শক্তিশালী ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এবং আধুনিক ডিজিটাল সক্ষমতার মাধ্যমে ব্যাংকটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
(পিআর/এসপি/জুলাই ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৭ জুলাই ২০২৬
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
-1.gif)








