ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ হবে।
আজ বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর ডিরেক্টর এ.এন.এম. মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর ডিরেক্টর মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ হন। সেখানে তিনি বাংলা কিউআর, ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
এই উদ্যোগের আওতায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব ধরনের আর্থিক লেনদেন— যেমন টিউশন ও অ্যাকাডেমিক ফি, ক্যাফেটেরিয়া ও রিটেইল শপের বিল এবং অন্যান্য দৈনন্দিন খরচ বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এই উদ্যোগটি দেশজুড়ে ক্যাশলেস পেমেন্ট প্রসারে বাংলাদেশ ব্যাংকের জাতীয় পর্যায়ের কৌশল বাস্তবায়নে সরাসরি সহায়তা করবে। বাংলা কিউআর হলো দেশের একটি সমন্বিত কিউআর পেমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী গ্রাহক আর্থিক প্রতিষ্ঠানভেদে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিক পেমেন্ট করতে পারবেন।
এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কীভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে পারে— এই উদ্যোগটি তার-ই প্রমাণ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস চালুর যাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটির অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ স্বপ্নপূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলা কিউআর একটি সাহসী পদক্ষেপ। তবে এমন অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ইন্টারনেট কানেক্টিভিটি এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে হবে, যা সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমের অন্য দুটি প্রধান স্তম্ভ।”
উল্লেখ্য, অনুষ্ঠানটি ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব (FINACT)-এর শিক্ষার্থীদের সহায়তায় আয়োজন করা হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট সেবার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক নেতৃত্ব প্রতিফলিত হয়েছে। একই সাথে এই আয়োজনের মধ্যে দিয়ে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে সরকারি ও বেসরকারি খাতের যৌথ সহযোগিতার গুরুত্ব উঠে এসেছে।
(পিআর/এসপি/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
- নতুন কর ছাড়াই নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- দিনাজপুরে ক্লাসরুমে শিক্ষার্থী আহত ঘটনায় দোষী তিন শিক্ষার্থীকে এক মাস বহিষ্কার
- আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
- ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
- ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন টাঙ্গাইলের এডিসি, ভিডিও ভাইরাল
- জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত
- লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ
- বাজাও বাঁশরী
- অনুপম রায়ের কনসার্ট আবার স্থগিত
- ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা
- ফুলপুরে খাল খনন কর্মসূচি বন্ধ
- ‘আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না’
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার
- ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান শামা ওবায়েদের
- গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
৩০ জুলাই ২০২৬
- ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা
-1.gif)








