ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক
স্টাফ রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ (CORPnet) লেনদেনে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মে, যা মাসিক লেনদেনের সর্বোচ্চ রেকর্ড। দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই মাইলফলক অর্জিত হয়েছে।
মাসিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর্পনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি।
এই প্রবৃদ্ধি বাংলাদেশে কর্পোরেট ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরের প্রতিফলন। ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মোট কর্পোরেট লেনদেনের ৮০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি।
কর্পনেট ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী কর্পোরেট ক্লায়েন্ট গ্রুপের সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মোট লেনদেনের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ২৪ মিলিয়নে পৌঁছেছে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্মের ওপর কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি নতুন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে কর্পনেট সেবার পরিধিও আরও বিস্তৃত করেছে ব্যাংকটি। সম্প্রতি চালু হওয়া এ-চালান, এ-ফোর চেক প্রিন্টিং এবং পে-অর্ডার ইস্যুয়েন্স সুবিধা কর্পোরেট গ্রাহকদের জন্য প্ল্যাটফর্মটির কার্যকারিতা আরও বাড়িয়েছে। এছাড়াও কর্পনেটের মাধ্যমে এখন কর্পোরেট গ্রাহকরা রিয়েল টাইমে ডিজিটালভাবে তিতাসের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছেন। ফলে গ্রাহকদের ম্যানুয়াল প্রক্রিয়া অনুসরণ ও ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজনীয়তা কমেছে।
ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সল্যুশনের মাধ্যমে ২০২৬ সালের প্রথমার্ধে কালেকশন ভলিউমে আগের বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পাওনা সমন্বয়, দ্রুত অর্থ সংগ্রহ এবং কার্যকরভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনায় সহায়তা করছে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “কর্পনেটে রেকর্ডসংখ্যক ট্রানজ্যাকশন প্রমাণ করে যে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনায় দ্রুতগতিতে ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করছে। ব্র্যাক ব্যাংক কর্পোরেট গ্রাহকদের নিরাপদ, কার্যকর এবং সম্প্রসারণযোগ্য ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন দিতে প্রযুক্তি ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। এতে গ্রাহকরা আরও দ্রুত, সহজ ও নিয়ন্ত্রিত উপায়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”
উল্লেখ্য, কর্পনেট হলো ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা নিরাপদ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট, কালেকশন, লিকুইডিটি ব্যবস্থাপনা এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে পারে। এই প্ল্যাটফর্মটি কর্পোরেট গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
(পিআর/এসপি/আগস্ট ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
- সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন
- বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, সাবেক স্বামী আটক
- বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে: মির্জা ফখরুল
- সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
- ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক
- ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
- স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের মূল হোতা বিএনপি নেতা নয়ন আটক
- আগস্টের রক্তাক্ত ইতিহাস: শোকের মহাসমুদ্র ও অশ্রুঝরা ট্র্যাজেডি
- একটি সরকার ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে: জিলানী
- জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যুর রহস্য এখনো উদঘাটিত হয়নি
- গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
- তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে টিপু
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- টুঙ্গিপাড়ায় দুপুরে ৩৬ জুলাই’র তোরণ নির্মাণ রাতে আগুন
- ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা
- পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনি নোটিশ
- ‘ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে’
- ‘দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে’
- দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- পোকার নিয়ে নতুন ব্যবসায়িক ভাবনায় নেইমার
- ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য সম্পন্ন
- প্রতিশোধের লাল নিশানা হাতে কারবালার পথে লাখো পুণ্যার্থী
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








