প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
স্টাফ রিপোর্টার : প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাথে একটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০০ কোটি টাকার বার্ষিক অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থ ব্যাংকটি পিকেএসএফ-এর সহযোগী সংস্থা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ দেবে। ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার পাশাপাশি নিজেদের সুপ্রতিষ্ঠিত মনিটরিং ও সুপারভিশন কাঠামোর মাধ্যমে এই অর্থায়ন সুবিধার বাস্তবায়ন তদারকি করবে পিকেএসএফ।
পিকেএসএফ-এর দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোগে গ্যারান্টিযুক্ত অর্থায়ন সহজতর করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিকেএসএফ ১১টি বাণিজ্যিক ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে মোট ২,৮০০ কোটি টাকার ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে।
গত ২০ জুলাই ২০২৬ ঢাকায় পিকেএসএফের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়। পিকেএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসান খালেদ।
উল্লেখ্য, এই তহবিল চালুর পর থেকেই ব্র্যাক ব্যাংক এতে অন্যতম শীর্ষ পারফর্মার হিসেবে ভূমিকা পালন করে আসছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে ব্যাংকটি ২১টি সহযোগী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে ১,০৮২ কোটি টাকার গ্যারান্টিযুক্ত পোর্টফোলিওর বিপরীতে ৭০৫ কোটি টাকা বিতরণ করেছে, যা মোট পোর্টফোলিওর প্রায় ৬৫%। এর ফলে দেশের প্রান্তিক উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত হয়েছে।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “প্রান্তিক ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের কাছে অর্থায়নের সুযোগ পৌঁছে দেওয়া সবসময়ই ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য। পিকেএসএফ-এর সাথে আমাদের এই অংশীদারিত্ব একটি টেকসই রিস্ক-শেয়ারিং মডেলের মাধ্যমে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, যা দেশে নতুন উদ্যোগের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই ব্যাংক হিসেবে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে, সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
(পিআর/এসপি/আগস্ট ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- ‘বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি’
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
- আবার লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- রেকর্ড গড়ে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এস্তোনিয়া
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মেঘনায় ঢল
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
১১ আগস্ট ২০২৬
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
-1.gif)








