E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

২০২৬ আগস্ট ১২ ১৯:০১:০১
প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে (PalmPay). সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি  চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় পামপে'র কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবে। এছাড়া, তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহারেরও সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং পামপে'র ম্যানেজিং ডিরেক্টর জুন জেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং, মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ইউনিট হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো: আল আমিন; সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাতেমা আফরিন কমার্শিয়াল ব্যাংকিং; বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো: রেজাউল করিম, পেরোল ব্যাংকিং; রিলেশনশিপ ম্যানেজার মো: সোহেল রানা, পেরোল ব্যাংকিং এবং পামপে'র পক্ষ থেকে ম্যানেজার এইচআর খন্দকার তানভীর আহসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(পিআর/এসপি/আগস্ট ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test