গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’ প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। চমৎকার গ্রাহকসেবা প্রদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
গ্রাহক-কেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি বছরব্যাপী ত্রৈমাসিক ভিত্তিতে এই প্রোগ্রাম পরিচালনা করে।
কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে প্রোগ্রামের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে (কোয়ার্টারে) বিভিন্ন রিজিওনে সেবার মান এবং গ্রাহক অভিজ্ঞতা পর্যবেক্ষণ করতে মোট ৪৯টি ব্রাঞ্চ মূল্যায়ন করেছে। এই জরিপে গ্রাহক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দিকগুলো যাচাই করা হয়। এর মধ্যে রয়েছে সেবার মান, পেশাদারিত্ব, কাজের দক্ষতা, ব্রাঞ্চের পরিবেশ, গ্রাহকদের সাথে সম্পৃক্ততা এবং ব্যাংকের নিজস্ব শার্প (SHARP: Space, Human, Aptitude, Responsible Communication, Process) ফ্রেমওয়ার্কের সঠিক বাস্তবায়ন। উল্লেখ্য, এই ফ্রেমওয়ার্কটি প্রতিটি সার্ভিস পয়েন্টে গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সেরা ব্রাঞ্চের স্বীকৃতি পেয়েছে ব্যাংকটির রোকেয়া সরণি ব্রাঞ্চ। শার্প চ্যাম্পিয়ন হয়েছে মাধবদী ব্রাঞ্চ এবং সেরা সার্ভিস অফিসার নির্বাচিত হয়েছেন মো. ফয়জুর রহমান খান। দ্বিতীয় প্রান্তিকে সেরা ব্রাঞ্চের স্বীকৃতি পেয়েছে বরিশাল ব্রাঞ্চ। এছাড়াও শার্প চ্যাম্পিয়ন হয়েছে মুরাদপুর ব্রাঞ্চ এবং সেরা সার্ভিস অফিসার নির্বাচিত হয়েছেন গোলাম মো. কামাল পারভেজ।
সম্মাননাপ্রাপ্ত ব্রাঞ্চ এবং সার্ভিস অফিসাররা গ্রাহকসেবা, কাজের গতি, ব্যাংকের প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে ধারণা, দ্রুত সাড়াদান, ব্রাঞ্চের সুন্দর পরিবেশ, কিউ ব্যবস্থাপনা এবং গ্রাহকদের সাথে স্বতঃস্ফূর্ত যোগাযোগের মতো মূল ক্ষেত্রগুলোতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তাদের এই অর্জন ব্র্যাক ব্যাংকের শার্প ফ্রেমওয়ার্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ‘কাস্টমার-ফার্স্ট’ মানসিকতার প্রতিফলন।
এ ধরনের স্বীকৃতিমূলক উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের জন্য চমৎকার ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে, সহকর্মীদের কাজের প্রতি উৎসাহিত করতে এবং দেশব্যাপী ব্যাংকিং সেবা আরও উন্নত করতে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার প্রতিফলন।
(পিআর/এসপি/আগস্ট ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- অপহরণ ও ধর্ষণের দায়ে দুই কিশোরের ১০ বছরের আটকাদেশ
- মহম্মদপুরে প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ
- গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- মেঘনায় ঢল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
১২ আগস্ট ২০২৬
- গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
-1.gif)








