২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
স্টাফ রিপোর্টার : মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, দৃঢ় সুশাসন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কৌশলই এই সফলতার মূল ভিত্তি এনে দিয়েছে।
২০২৬ সালের ৩০ জুন শেষে ব্র্যাক ব্যাংকের সব সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৫ সালের জুন শেষে এই মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের এককভাবে করা নিট মুনাফাও ২০২৫ সালের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা। আগের বছর এই মুনাফা ছিল ৬২০ কোটি টাকা।
সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাজারের গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে ব্র্যাক ব্যাংক। ২০২৬ সালের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকের আমানত বেড়েছে ২৫ শতাংশ, এবং ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ। এই দুই সূচকই ব্র্যাক ব্যাংক সামগ্রিক ব্যাংক খাতের গড়ের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।
গত এক বছরে ব্যাংকের পরিচালন দক্ষতাও বেড়েছে। কস্ট টু ইনকাম রেশিও ২০২৫ সালের প্রথমার্ধের ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। উৎপাদনশীলতা, ব্যয় নিয়ন্ত্রণ ও ডিজিটাল রূপান্তরে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক গুরুত্বারোপের প্রতিফলন হিসেবেই এসেছে এই সফলতা।
গত ১৩ আগস্ট ২০২৬ এক ভার্চ্যুয়াল আর্নিংস কলে ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক ফলাফল ও ব্যবসায়িক পারফরম্যান্স তুলে ধরে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে যুক্ত ছিলেন দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষণা বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজারসংশ্লিষ্ট পেশাজীবীরা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর্থিক ফলাফল, পরিচালন অর্জন ও ব্যাংকের শক্তিমত্তার সূচক তুলে ধরেন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার রূপরেখা দেন। অনুষ্ঠানটি ব্যাংকের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়।
২০২৬ সালের প্রথমার্ধের উল্লেখযোগ্য দিকগুলো:
• সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৫ সালের একই সময়ের ৩.০৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫.০৭ টাকায়।
• ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩১ ডিসেম্বর ২০২৫-এর ৪৪.৮৪ টাকা থেকে বেড়ে ৩০ জুন ২০২৬-এ দাঁড়িয়েছে ৪৯.৩৮ টাকায়।
• ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল ও গ্রাহকের অবিচল আস্থায় ২০২৬ সালের জুনে গতবছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের মোট আমানত বেড়েছে ২৫ শতাংশ।
• সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ও রিটার্ন অন অ্যাসেট (আরওএ) দাঁড়িয়েছে যথাক্রমে ২১.৫২ শতাংশ ও ১.৬৭ শতাংশে।
• নন-ফান্ডেড আয়ের সঙ্গে ইন্টারেস্ট আয় বেড়ে যাওয়ায় ২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় সমন্বিত মোট আয় বেড়েছে ২৯ শতাংশ।
• খেলাপি ঋণের (এনপিএল) হার ২০২৫ সালের ডিসেম্বরের ২.২৭ শতাংশ থেকে কমে ২০২৬ সালের প্রথমার্ধে দাঁড়িয়েছে ২.০৩ শতাংশে।
আর্থিক ফলাফল প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “চলতি বছরের প্রথমার্ধের এই পারফরম্যান্স আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা, সুশাসন ও সুশৃঙ্খল বাস্তবায়নের কারণে সম্ভব হয়েছে। গ্রাহকের আমাদের ওপর ক্রমাগত আস্থা রাখার কারণেই আমরা ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। পাশাপাশি ধরে রাখতে পেরেছি শিল্পের অন্যতম শক্তিশালী সম্পদমান। আগামী দিনগুলোতেও গ্রাহক, শেয়ারহোল্ডার ও অর্থনীতির জন্য টেকসই দীর্ঘমেয়াদি ভ্যাল্যু তৈরিতে আমরা মনোযোগী থাকব।”
৩০ জুন ২০২৬ নাগাদ ব্যাংকের গ্রাহক আমানত ৯৭ হাজার কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম ৭৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংকের ব্যবস্থাপনাধীন তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকারও বেশি।
কর্পোরেট, এসএমই ও রিটেইল ব্যাংকিং—তিন খাতেই ব্যালেন্স গ্রোথ অব্যাহত রেখেছে ব্যাংকটি, পাশাপাশি ধরে রেখেছে খাতের অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের হার। ব্যালেন্স শিটের শক্তিশালী সম্প্রসারণ, পরিচালন দক্ষতার উন্নতি, সর্বাধিক বৈচিত্র্যময় পোর্টফোলিও এবং সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনা মিলিয়েই ব্যাংকের দৃঢ় আয়-প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
তারেক রেফাত উল্লাহ খান আরও বলেন, “গ্রাহকদের আস্থা, পরিচালনা পর্ষদের কৌশলগত দিকনির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের দিকানির্দেশনা এবং আমাদের সহকর্মীদের অবিচল প্রতিশ্রুতি ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার সর্বোচ্চ মান বজায় রেখে ব্যবসায়িক প্রবৃদ্ধি টেকসই করতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
(পিআর/এসপি/আগস্ট ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








