এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
স্টাফ রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের এসএমই ইনোভেশন ল্যাব ফিনোভিশনের আওতায় সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের সাথে একটি কৌশলগত নলেজ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই অংশীদারত্বের আওতায় এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের দক্ষতা ও ব্র্যাক ইউনিভার্সিটির একাডেমিক ও গবেষণা সক্ষমতার সমন্বয় করা হবে। প্রমাণভিত্তিক উদ্ভাবন, প্রভাব মূল্যায়ন, জ্ঞান বিনিময়, মাপযোগ্য সমাধানের সহ-উদ্ভাবন এবং পরিবর্তনশীল চাহিদার ভিত্তিতে টেকসই কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উন্নয়নকে এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।
ফিনোভিশন ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ এসএমই ইনোভেশন ল্যাব, যা নারী উদ্যোক্তা উন্নয়ন, স্মার্ট কৃষি, জলবায়ু সহনশীলতা এবং কটেজ ও মাইক্রো এন্টারপ্রাইজের প্রাতিষ্ঠানিকীকরণ- এই চারটি কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে সিএমএসএমই খাতের অগ্রগতিতে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টিমকে শক্তিশালী করতে উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধান তৈরি করতেই চালু করা হয়েছে এই প্ল্যাটফর্ম।
ব্র্যাক ইউনিভার্সিটির সাথে এই নলেজ পার্টনারশিপের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের সিএমএসএমই খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে ফিনোভিশনের ভূমিকা আরও জোরদার হবে বলে আশা করছে ব্র্যাক ব্যাংক।
এই অংশীদারত্ব প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, "ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 'মিসিং মিডল'-এর অর্থায়ন চাহিদা পূরণ করার লক্ষ্যে। গত ২৫ বছরে আমরা বিশ লাখের বেশি এসএমই উদ্যোক্তাকে অর্থায়ন করেছি। ফলে দেশজুড়ে তৈরি হয়েছে এক কোটিরও বেশি কর্মসংস্থান। আমরা শুধু অর্থায়নেই সীমাবদ্ধ না থেকে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে এমন মাপযোগ্য সমাধান গড়ে তুলতে চাই। ব্র্যাক বিজনেস স্কুলের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের সেই লক্ষ্যেরই প্রতিফলন।”
(পিআর/এসপি/আগস্ট ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
১৭ আগস্ট ২০২৬
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- পোশাক খাতে কম সুদের অর্থায়ন চান উদ্যোক্তারা
-1.gif)








