E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

২০২৬ আগস্ট ১৮ ১৯:০০:৩১
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

স্টাফ রিপোর্টার : কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম চালু করতে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে ইউসিবি কৃষি ও পল্লী খাতের বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করবে। শস্য ও ফসল, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অন্যান্য আয় উৎসারী পল্লী কর্মকা-ে এ ঋণ দেওয়া হবে। শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও দলবদ্ধ ঋণের মাধ্যমে গ্রাহকদের কাছে অর্থায়ন পৌঁছে দেবে ইউসিবি।

ঋণের মেয়াদ সর্বোচ্চ ১৮ মাস গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। তবে এ ঋণ পুরোনো ঋণ বা বিনিয়োগ সমন্বয়ে ব্যবহার করা যাবে না।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, একেএম সাইদুজ্জামান। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রীদওয়ানুল হক, এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউসিবি আশা করছে, এ পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে কৃষি ও পল্লী অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং প্রান্তিক কৃষক ও উদ্যোক্তারা সহজ শর্তে প্রয়োজনীয় অর্থায়ন পাবেন।

দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইউসিবি।

(পিআর/এসপি/আগস্ট ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test