আরও বাড়লো সোনা-রুপার দাম
স্টাফ রিপোর্টার : তেজাবি সোনা-রুপার দাম বাড়ায় দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এরআগে গত ১৫ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো পাশাপাশি রুপা দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
- কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ ভারতের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
- পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি
- পিংক বাসের ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ বললেন নিলয়
- ‘৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে’
- বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ‘২২ শিশু স্বর্গে সুবিধা বাড়াচ্ছে সরকার’
- ‘অনেক কিছু মিস করবো’
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- ‘৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার’
- ‘গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না’
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
- ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই’
- মুক্তিযোদ্ধারা আওলাকান্দী গ্রামের যমুনা নদীতে পাকমিলিটারী লঞ্চ আক্রমণ করে
- ‘হালাল খাদ্য বৈশ্বিক অর্থনীতির শক্তি হতে পারে’
- এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে নিয়ে সিমন্সের বড় স্বপ্ন
- ‘বদলে গেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভাবনা’
- ‘সেদিন জহির ভাই আমাকে খুব বকা দিয়েছিলেন’
- ‘উপজেলাতেই মিলবে উন্নত চক্ষু চিকিৎসা’
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
-1.gif)








