E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব পালন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন

২০২৬ আগস্ট ২০ ১৮:৪৭:৩৫
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন

স্টাফ রিপোর্টার : ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দিতে রাজশাহীতে বাংলা কিউআর ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। এই আয়োজন সহযোগিতায় ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশজুড়ে সবার জন্য সহজ ও নিরাপদ বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো, যাতে একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক বা অ্যাপ থেকে সহজে টাকা লেনদেন করা যায়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইএফসির প্রতিনিধি এবং মার্চেন্টরা অংশ নেন। নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট-ব্যবস্থা কীভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ওয়ার্কশপে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির ও মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্নপরিচালক জুয়েল মজুমদার এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘বাংলা কিউআর’ হলো ক্যাশলেস ইকোনমির এমন একটি গুরুত্বপূর্ণ অংশ, যা গ্রাহক এবং ব্যবসায়ী উভয়ের জন্যই লেনদেনকে করে তোলে আরও সহজ ও নির্বিঘ্ন। কাগজের টাকার ওপর নির্ভরতা কমানো এবং সবাইকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কর্মশালায় ব্যবসায়ীদের দ্রুত এই প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়।

আয়োজনে স্বচ্ছ ও নিরাপদ লেনদেনে বাংলা কিউআরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা খুব সহজেই আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা পাবেন। কর্মশালায় স্থানীয় ছোট উদ্যোক্তারা ক্যাশলেস পেমেন্ট নিয়ে হাতে-কলমে জ্ঞান লাভ করেন, যা তাদের বাংলা কিউআর ব্যবহারে দারুণভাবে উৎসাহিত করেছে।

আয়োজনে উপস্থিত ব্যক্তিরা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্বপালন ক্যাশলেস ইকোনমি বাস্তবায়নে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রতির প্রতিফলন। উল্লেখ্য, ব্যাংকটি ডিজিটাল লেনদেনের সম্প্রসারণে বিভিন্ন ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে।

(পিআর/এসপি/আগস্ট ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test