গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি (২০ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৬। উৎসবমুখর এ আয়োজনে গার্ডিয়ানের সেলস কমিউনিটির নিষ্ঠা, সাফল্য ও অসামান্য অবদান উদযাপন করা হয়।
কক্সবাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯০০ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অংশগ্রহণ করেন। গত বছরের অর্জন উদযাপনের পাশাপাশি গার্ডিয়ানের সেলস ফোর্সের অসামান্য অবদানের স্বীকৃতি এবং পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। কনফারেন্সে বিগত বছরের অসামান্য অবদান ও সাফল্যের জন্য ১৮ জন সেরা কর্মীকে পুরষ্কার ও স্বীকৃতি প্রদান করা হয়।
গার্ডিয়ানের কো-ফাউন্ডার ও স্পন্সর তপন চৌধুরী ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “গার্ডিয়ান আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি সম্ভব হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং স্পেশাল স্যাক্রিফাইস বা আত্মত্যাগের জন্য। আমাদের এই অর্জনে আসল মাঠের খেলোয়াড় কিন্তু আপনারাই।”
“আজ আমরা প্রায় এক কোটি ৩২ লক্ষেরও বেশি মানুষের কাছে আমাদের বিমার সুরক্ষা পৌঁছে দিতে পেরেছি এবং এ অর্জন কিন্তু আমাদের সবার অর্জন। তাই আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই, আপনারা গার্ডিয়ানের প্রকৃত শক্তি, আপনারা আমাদের সাফল্যের আসল নায়ক, আপনারা অদম্য গার্ডিয়ান,” যোগ করেন তিনি।
কনফারেন্সে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, “আপনাদের সততা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের মাধ্যমেই গার্ডিয়ান মানুষের এ আস্থা অর্জন করেতে পেরেছে। প্রিয় অদম্য গার্ডিয়ানবৃন্দ, আপনাদের এবং আমাদের সবার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি পরিবারকে বিমা সুরক্ষার আওতায় নিয়ে আসা। এই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন আমাদের দলীয়ভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে সকল বাধা এবং চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবেলা করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া।”
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, “গার্ডিয়ানে আমাদের অগ্রগতির মূল চালিকাশক্তি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া আমাদের কর্মীরা। তাদের প্রতিশ্রুতি, শৃঙ্খলা ও নিবেদনই আমাদের এ সাফল্য অর্জনে এবং গ্রাহকদেরকে করা প্রতিশ্রুতি পূরণে ভূমিকা পালন করেছে। এই আয়োজন আমাদের সেই মানুষগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের সাফল্য উদযাপনের দারুণ এক উপলক্ষ্য।”
অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খান বলেন, “রিটেইল ব্যবসায় আমাদের শক্তির জায়গা হলো গ্রাহকদের সঙ্গে আমাদের সহকর্মীদের গড়ে তোলা পারস্পরিক সম্পর্ক। গ্রাহকদের চাহিদা বুঝতে পারা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশের আরও বেশি মানুষের কাছে বিমা সুরক্ষা পৌঁছে দিতে পারি।”
দিনব্যাপী আয়োজনে পারফরম্যান্স রিভিউ এবং কৌশলগত ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, আগামী বছরের জন্য কোম্পানির অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারা।
(পিআর/এসপি/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এম ওমর তৈয়ব
- ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি
- চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভারতে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন
- ‘প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব’
- সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
- ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে
- মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
- সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী
- রক্তে ভেজা হাওরের জলপথ: ’৭৫-এর প্রতিরোধ ও বাঙ্গালভিটার ট্র্যাজেডি
- উৎসবমুখর পরিবেশে এসএসসি ৮৮ ফাউন্ডেশন’র নৌভ্রমণ
- পারিবারিক সংকটে নগরকান্দার দুই শিক্ষার্থী ঢাকার পথে, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ প্রধান শিক্ষকের
- হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে
- শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১
- ঈশ্বরদীতে দেশীয় শুটারগান ও কার্তুজসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
- হাওরের গল্পে রুনা খানের ‘জলপবন’
- নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী’
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২২ আগস্ট ২০২৬
- প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এম ওমর তৈয়ব
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
-1.gif)








