শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
স্টাফ রিপোর্টার : চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অঙ্কটি বড় হলেও গত তিন মাসের গড় দৈনিক প্রবাহের তুলনায় প্রবাসী আয়ের গতি সামান্য কমেছে। গত মে, জুন ও জুলাই— তিন মাসে গড়ে প্রতিদিন যে রেমিট্যান্স এসেছে, আগস্টের প্রথম ২২ দিনে তার তুলনায় দৈনিক প্রবাহ প্রায় ১ দশমিক ৫ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২২ দিনের রেমিট্যান্স পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এর আগে আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২২ দিনের রেমিট্যান্সের পরিমান বর্তমান বিনিময় হার ১২৩ টাকা হিসাবে প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ৩৪৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার, জুনে ২৮১ কোটি ৯ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ তিন মাসে মোট রেমিট্যান্স এসেছে ৯১২ কোটি ২৯ লাখ ডলার। মে, জুন ও জুলাই মিলিয়ে মোট ৯২ দিনে এই অর্থ এসেছে। ফলে দৈনিক গড় দাড়ায় প্রায় ৯ কোটি ৯১ লাখ ডলার।
অন্যদিকে আগস্টের প্রথম ২২ দিনে ২১৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই সময়ে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ মে-জুলাইয়ের দৈনিক গড়ের তুলনায় আগস্টের প্রথম ২২ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার কম এসেছে। শতাংশের হিসাবে কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।
জুলাইয়ের চেয়ে দৈনিক প্রবাহও কম
জুলাই মাসের সঙ্গে তুলনা করলে এ পার্থক্য আরও স্পষ্ট হয়। জুলাইয়ে ৩১ দিনে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ ওই মাসে দৈনিক গড় ছিল প্রায় ৯ কোটি ২২ লাখ ডলার। সে হিসাবে আগস্টের প্রথম ২২ দিনে দৈনিক গড় ৯ কোটি ৭৬ লাখ ডলার, যা জুলাইয়ের দৈনিক গড়ের চেয়ে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি। অর্থাৎ তিন মাসের গড়ের তুলনায় আগস্টের প্রবাহ সামান্য কম হলেও জুলাইয়ের তুলনায় দৈনিক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
গত বছরের তুলনায় বড় প্রবৃদ্ধি
অন্যদিকে বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে চিত্রটি বেশ ইতিবাচক। গত বছরের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।
আগস্টের শুরুতে রেমিট্যান্সের প্রবাহ যে শক্তিশালী ছিল, তার প্রমাণ পাওয়া যায় মাসের প্রথম ১৯ দিনের হিসাবেও। ওই সময়ে ২০৩ কোটি ১০ লাখ ডলার এসেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুলাই মাসে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে। সব মিলিয়ে আগস্টের প্রথম ২২ দিনের তথ্য বলছে, রেমিট্যান্সের প্রবাহ গত বছরের তুলনায় শক্তিশালী থাকলেও গত তিন মাসের গড় দৈনিক প্রবাহের তুলনায় সামান্য কমেছে। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক প্রবাহ বেশি রয়েছে।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








