ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিত প্রত্যাশা
বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
স্টাফ রিপোর্টার : রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। উদ্দেশ্য, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটভি অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি।
পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সকল ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি। দেশের ক্রিকেটাঙ্গণের সঙ্গে ওয়ালটন ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ইভেন্টে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তার প্রত্যাশা- বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এর সব ফরমেটকে (লংগার ভার্সন, ওয়ান ডে, ও টি২০) বিপিএলের আদলে ফ্র্যাঞ্জাইজিদের মাধ্যমে ঢেলে সাজাতে ওয়ালটন সহযোগিতার হাত বাড়িয়ে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অবদানের ধারা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, আমরা বিসিএল ও এনসিএল এর মতো টুর্নামেন্টগুলো ফ্রাঞ্চাইজিভিত্তিক করতে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানে একটি টিম হিসেবে নিজেদেরকে উপস্থিত করবে।
ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৫৫টি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। এরই অংশ হিসেবে ওয়ালটন শুরু থেকে ক্রিকেট অঙ্গনসহ নানা খেলাধুলায় সুনামের সঙ্গে পৃষ্ঠপোষকতা করে আসছে। ঘরোয়া থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। ক্রিকেটসহ সবধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিসিবি সভাপতিকে আশ্বস্ত করেন তিনি।
ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। বিসিএল ও এনসিএল ফ্রাঞ্চাইজিভিত্তিক করার কথা জানিয়েছে বিসিবি। পাশাপাশি ওয়ানডে ও টি২০ ফরমেট নিয়েও কাজ করতে চান। বিসিবির সভাপতির মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়ে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লীগ এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এর টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। পাশাপাশি প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এ টানা ৯ বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল ওয়ালটন।
(পিআর/এসপি/আগস্ট ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- শিল্পবোধ
- আলোয় ঝলমলে কাপ্তাই, আঁধারে নিমজ্জিত ‘কলাবুনিয়া পাড়া’
- গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
- শর্মিলা ঠাকুর না আয়েশা সুলতানা?
- বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা কবি নজরুলের মহাপ্রয়াণ
- নেপালে বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫ এর বেশি
- দিনাজপুরে শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
- দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
- দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
২৭ আগস্ট ২০২৬
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স
-1.gif)








