বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এফবিসিসিআই প্রশাসক চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্প স্থাপনের আহ্বান জানান। বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন শিল্প ও বিনিয়োগ প্রকল্প গ্রহণে উৎসাহিত করেন।
চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলেও আশ্বস্ত করেন ফজলুল হক।
তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে হলে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। এ জন্য এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করা দরকার।”
বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন এফবিসিসিআই প্রশাসক।
জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীনা দূতাবাস আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বেশ কিছু সম্ভাবনাময় খাতের কথাও তিনি তুলে ধরেন।”
রাষ্ট্রদূত বিশেষভাবে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। এফবিসিসিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চীনে প্রায় ৬৯৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে চীন থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ ওই অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল দেশটিতে রপ্তানির তুলনায় প্রায় ২৬ গুণ বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এফবিসিসিআই। সংগঠনটির মতে, চীনা বিনিয়োগ বাড়লে দেশে উৎপাদন সক্ষমতা ও শিল্পায়ন বাড়ার পাশাপাশি বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানির সুযোগও সম্প্রসারিত হতে পারে।
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- ‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’
- শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- শিল্পবোধ
- আলোয় ঝলমলে কাপ্তাই, আঁধারে নিমজ্জিত ‘কলাবুনিয়া পাড়া’
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- ‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
-1.gif)








