সোনার দাম কমলো ভরিতে ৪৩৭৪ টাকা
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। বুধবার ( ২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। তারপর ৩১ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ১৫ হাজার ৮৬৩ টাকা।
এই দাম কমানোর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে গত ৩১ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।
সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির আলোচনা সভা
- সালথায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু
- পে-স্কেল অনুমোদনের পর এখন অপেক্ষা গেজেটের
- বিদিশাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে
- সোনার দাম কমলো ভরিতে ৪৩৭৪ টাকা
- ‘তার মতো আর কেউ আসবে না’
- ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
- ‘বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা’
- ‘আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’
- মুক্তিযোদ্ধা আজাহার আলী শহীদ হন
- ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সুন্দরবনের চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
- ‘দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার’
- ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘ভালো ফলাফল করলে ভবনসহ শিক্ষার সকল সুযোগ-সুবিধা দেয়া হবে’
- জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিজঘর থেকে নার্সের রহস্যজনক মরদেহ উদ্ধার
- ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধর
- ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি
- সাতক্ষীরায় খেলারডাঙ্গীর মনসুর আলীর মেয়ে কোহিনুরের লাশ উদ্ধার
- সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
- যৌতুক পেতে স্ত্রীকে মারপিটের পর আটক রাখল ছাত্রদল নেতা, উদ্ধার করল পুলিশ
- তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত পর্যটক ও জেলেদের যাত্রা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- যুবলীগ নেতা হত্যা, লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৪
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু
- বিদিশাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- জীবন তো বহমান স্রোত
-1.gif)








