কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : দেশের কৃষি খাতে স্বল্প ইন্টারেস্টে অর্থায়ন করতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদার হয়েছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান, ব্র্যাক ব্যাংকের পক্ষে কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস (ইউনিট-১) প্রধান এসএম আলমগীর হোসেন এবং এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্স প্রধান তপস কুমার রায় চুক্তিতে স্বাক্ষর করেন।
এই পুনঃঅর্থায়ন স্কিমের লক্ষ্য কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি তহবিল সরবরাহ করা। ফলে এই স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলো এখন থেকে কম ইন্টারেস্টে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যোগ্য গ্রাহকদের অর্থায়ন করতে পারবে, যা কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের উৎপাদনশীল কাজে অর্থায়ন পেতে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই স্কিমের আওতায় শস্য ও কৃষি উৎপাদন, গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদসহ গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করা যাবে।
এই স্কিমের আওতায় ব্র্যাক ব্যাংক এখন সর্বোচ্চ ৭ শতাংশ সরল ইন্টারেস্ট রেটে কৃষকদের অর্থায়ন করতে পারবে। ফলে কৃষক ও যোগ্য গ্রামীণ ঋণগ্রহীতারা তুলনামূলক সাশ্রয়ী শর্তে তাদের কৃষি ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য অর্থায়ন পাবেন।
বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ার কারণে এই স্কিমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ সারাদেশে কৃষি ও গ্রামীণ অর্থায়ন সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








