E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বর্ণের দাম আরো কমলো

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৩:৩১:১৫
স্বর্ণের দাম আরো কমলো

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, যা গত বুধবার ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৬)


পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test