বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
স্টাফ রিপোর্টার : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে পারিবারিক পেনশন ভোগকালীন পুনর্বিবাহ করেননি-এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে এ অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের শর্ত প্রযোজ্য হবে না।
সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ড. মো. ফেরদৌস আলম আদেশটিতে স্বাক্ষর করেন ২ সেপ্টেম্বর।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রবিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এই আদেশের মাধ্যমে সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল ৫ থেকে ২৫ বছর এবং গ্রস পেনশন নির্ধারণের হার সর্বশেষ আহরিত মূল বেতনের ২১ থেকে ৯০ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে অবসরভোগীদের নিট পেনশন, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং পেনশনযোগ্য চাকরিকাল পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়া কর্মচারী ও তাদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিধানও নির্ধারণ করা হয়েছে।
সরকারের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকে মূল পেনশনভোগীদের নিট পেনশন ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে নির্ধারিত হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে।
চাকরিকাল অনুযায়ী গ্রস পেনশন
পেনশনযোগ্য চাকরিকালের ভিত্তিতে গ্রস পেনশন নির্ধারণের হার হবে- ৫ বছরে ২১ শতাংশ, ৬ বছরে ২৪ শতাংশ, ৭ বছরে ২৭ শতাংশ, ৮ বছরে ৩০ শতাংশ, ৯ বছরে ৩৩ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১১ বছরে ৩৯ শতাংশ, ১২ বছরে ৪৩ শতাংশ, ১৩ বছরে ৪৮ শতাংশ, ১৪ বছরে ৫১ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ১৬ বছরে ৫৭ শতাংশ, ১৭ বছরে ৬৩ শতাংশ, ১৮ বছরে ৬৫ শতাংশ, ১৯ বছরে ৬৯ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর ও তদূর্ধ্ব চাকরিকালে ৯০ শতাংশ।
তবে ৫ থেকে ২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের ক্ষেত্রে পেনশন কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাপ্য হবে। বিএসআর পার্ট-১-এর বিধি ৩৩৭ ও ৩৩৮ অনুযায়ী পেনশনযোগ্য চাকরির নিয়মিত অবসান হলে এ পেনশন পাওয়া যাবে। কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট-১-এর বিধি ৩২১ অনুযায়ী সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড শারীরিক বা মানসিক বৈকল্যের কারণে তাকে স্থায়ীভাবে অক্ষম ঘোষণা করলে পেনশন প্রাপ্য হবে।
এ ছাড়া বিএসআর পার্ট-১-এর বিধি ৩০৮ অনুযায়ী স্থায়ী পদ বিলুপ্তির কারণে ছাঁটাই করা হলে এবং অন্য কোনো পদে আত্মীকরণ না হলে ক্ষতিপূরণ পেনশন দেওয়া হবে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫১ ধারার বিধান অনুসরণ করে কোনো কর্মচারীর অবসর গ্রহণের সময় বা চাকরির অবসানের সময় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের গৃহীত বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হওয়ার পর পেনশন ও অন্যান্য অবসর সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
নিট পেনশনে পরিবর্তন
২০২৬-২৭ অর্থবছর থেকে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল পেনশনভোগীর নিট পেনশনের ভিত্তিতে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিভিন্ন স্তরে বৃদ্ধির হার ও সর্বনিম্ন-সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।
৩০ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। তাদের ন্যূনতম নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।
৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৭৫ শতাংশ। এ শ্রেণির ন্যূনতম নিট পেনশন ১৮ হাজার ১ এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।
২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ। এক্ষেত্রে ন্যূনতম নিট পেনশন ৩৫ হাজার ১ এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।
৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬০ শতাংশ। এ শ্রেণির ন্যূনতম নিট পেনশন ৪৯ হাজার ১ এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা।
বিজ্ঞাপন
৪০ হাজার ১ ও তদূর্ধ্ব নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ। এ শ্রেণির নূন্যতম নিট পেনশন ৬২ হাজার ১ এবং সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।
তবে যেসব বিদ্যমান পেনশনভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা পরবর্তী বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অর্থাৎ ১ জুলাই ২০২৭-এর পূর্ব পর্যন্ত বর্তমানে যে নিট পেনশন পাচ্ছেন, সেটিই পাবেন।
আনুতোষিকের হার অপরিবর্তিত
সরকারি কর্মচারীদের আনুতোষিকের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। ৫ বছর বা তদূর্ধ্ব কিন্তু ১০ বছরের কম পেনশনযোগ্য চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিকের হার ২৬৫ টাকা। ১০ বছর বা তদূর্ধ্ব কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তদূর্ধ্ব কিন্তু ২০ বছরের কম চাকরিকালের জন্য ২৪৫ টাকা এবং ২০ বছর বা তদূর্ধ্ব চাকরিকালের জন্য প্রতি টাকায় ২৩০ টাকা হারে আনুতোষিক পাওয়া যাবে।
৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা অক্ষমতায় বিশেষ সহায়তা
কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে তিনি অক্ষম হয়ে পড়লে অথবা তার মৃত্যু হলে এককালীন বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ২০ ডিসেম্বর ১৯৭৭ তারিখের এম.এফ. (আই.ডি)-১-২/৭৭-৮৫৬ নম্বর অফিস স্মারকের ধারাবাহিকতায় চাকরির মেয়াদের প্রতি বছর বা তার অংশবিশেষের জন্য শেষ আহরিত তিনটি মূল বেতনের সমপরিমাণ হারে ওই কর্মচারী অথবা তার পরিবার এ সহায়তা পাবেন।
বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীর আজীবন পারিবারিক পেনশন
বর্তমানে প্রচলিত বিধান অনুযায়ী মৃত কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। পারিবারিক পেনশন ভোগকালীন পুনর্বিবাহ করেননি এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। তবে ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের এ শর্ত প্রযোজ্য হবে না।
অবসরে ১৮ মাসের ছুটি নগদায়ন
অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে। অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন হিসেবে পাওয়া যাবে। অবসর উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুদিনের অর্ধগড় বেতনের ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে এ নগদায়ন সুবিধা অবসর উত্তর ছুটি শুরুর সময় প্রাপ্য হবে। কোনো কর্মচারী অবসর উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা পাবেন।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধান, আদেশ, স্মারক ও প্রজ্ঞাপনগুলো উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত বা সংশোধিত হয়েছে বলে গণ্য হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী পেনশনভোগীদের নিট পেনশনের প্রাপ্যতা কার্যকর হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ওই তারিখ থেকে পিআরএল ভোগরত কর্মচারীরাও প্রযোজ্য ক্ষেত্রে পুনর্নির্ধারিত এসব সুবিধা পাবেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
২১ সেপ্টেম্বর ২০২৬
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
-1.gif)








