লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও নৈপুণ্য প্রদর্শনকারী সহকর্মীদের সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা এবং পেশাগত দক্ষতার মানকে আরও শক্তিশালী করতে বিশেষ অবদানের জন্য ‘লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে ৬৮ জন সহকর্মীকে স্বীকৃতি দিয়েছে ব্যাংকটি।
এই প্রোগ্রামের মাধ্যমে মূলত ২০২৫ সালে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, অ্যাকাডেমিক ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছেন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রশিক্ষক হিসেবে অবদানের জন্য ৩০ জন ‘লার্নিং আর্কিটেক্ট’, বিআইবিএম ফাউন্ডেশন প্রোগ্রামে প্রথম স্থান অর্জনের জন্য ৩৪ জন ‘লার্নিং চ্যাম্পিয়ন’ এবং নিজ নিজ বিভাগে লার্নিং উদ্যোগ সমন্বয়ে অবদানের জন্য চারজন ‘লার্নিং এনাবলার’ অন্তর্ভুক্ত ছিলেন।
সক্ষমতা বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি তার-ই প্রতিফলন।
এমন উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কতখানি দক্ষতার সাথে শিক্ষা গ্রহণ করছেন, একে অন্যের সাথে নলেজ শেয়ার করছেন এবং একে অপরের বিকাশে কতটুকু ভূমিকা রাখছেন— তার ওপর। আমাদের লার্নিং লুমিনারিজরা ব্যক্তিদক্ষতাকে সম্মিলিত সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে এই চেতনাকেই ধারণ করছেন। তাদের এই অবদান আমাদের জ্ঞাননির্ভর এবং ভবিষ্যৎ-উপযোগী জনবল গড়ে তুলতে সাহায্য করছে, যারা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তরকে এগিয়ে নিতে সক্ষম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকটির অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লার্নিং লুমিনারিজের মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলছে, যেখানে সহকর্মীরা একে অপরের কাছ থেকে শেখেন, নতুন জ্ঞান অর্জন করেন এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি রূপান্তর ও প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখেন।
একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক শেখা ও পেশাগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়। কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ব্যাংকটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
২১ সেপ্টেম্বর ২০২৬
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
-1.gif)








