সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : ডিজিটাল কালেকশন ও পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সামুদা এডিবল অয়েল লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করতে প্রতিষ্ঠানিটির সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের ‘ভার্চুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম)’ সল্যুশন ব্যবহার করবে সামুদা এডিবল অয়েল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির অর্থ সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ হওয়ার পাশাপাশি রিকনসিলিয়েশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। সল্যুশনটি আগত অর্থের ওপর আরও কার্যকর নজরদারি, ম্যানুয়াল রিকনসিলিয়েশন নির্ভরতা কমানো এবং গ্রাহকের অর্ডার দ্রুত প্রক্রিয়াকরণে সহায়তা করবে।
এছাড়াও ইউটিলিটি ও স্ট্যাচুটরি পেমেন্টসহ বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ পেমেন্ট ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করবে সামুদা এডিবল অয়েল। নিরাপদ এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি দৈনন্দিন পেমেন্ট কার্যক্রম আরও সহজে পরিচালনা করতে পারবে।
এ চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস বলেন, “আমাদের ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনগুলো তৈরি করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়েই। সমন্বিত ডিজিটাল কালেকশন ও পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সামুদা এডিবল অয়েলের কার্যক্রমে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।”
সামুদা এডিবল অয়েল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা হায়দার বলেন, “এই অংশীদারিত্বে মাধ্যমে অটোমেশন ও ডিজিটাল ইন্টিগ্রেশন বাড়িয়ে আমাদের কালেকশন ও পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, যা আমাদের আর্থিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”
সামুদা এডিবল অয়েল দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৯৫টি শাখা, ১১৭টি উপশাখা এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। প্রতিষ্ঠানটি প্রচলিত ব্যাংকিং সময়ের বাইরে এবং সরকারি ছুটির দিনেও বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পাবে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ সামুদা এডিবল অয়েল লিমিটেডের প্রধান কার্যালয়ে এই ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সামুদা এডিবল অয়েল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা হায়দার এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান, এফসিএমএ।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম. ফয়সাল হালিম, কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি এবং ইউনিট হেড সাদেকুল হক।
উল্লেখ্য, এই উদ্যোগটি সমন্বিত কালেকশন, পেমেন্ট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের আর্থিক কার্যক্রম ডিজিটালাইজেশনে সহায়তার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
(পিআর/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- জামালপুরে বিশেষ অভিযানে ৪২ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
- রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- বাংলাদেশকে এখন শুধু ‘দাতা ও গ্রহীতা’ হিসেবে দেখে না ইইউ
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
০৪ অক্টোবর ২০২৬
- আবারও বাড়ল এলপিজির দাম
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- ‘অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা’
-1.gif)








