E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

২০২৬ অক্টোবর ১০ ১৮:৪০:১৪
প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত প্রাইম ভিউতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের বিভিন্ন সেবায় আকর্ষণীয় ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা উপভোগ করবেন। এর মাধ্যমে প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিদ্যমান বিশেষ সুবিধা ও সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি’র এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের চেয়ারম্যান সৈকত ভদ্র।

(পিআর/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test