চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
স্টাফ রিপোর্টার : চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সরাসরি যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশ।
এ লক্ষ্যে কুনমিংয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন দ্রুত চালু, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ঢাকা-কুনমিং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) কুনমিংয়ে ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি চাওওয়েইয়ের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল শাহানাজ রানু।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কনসাল জেনারেল গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নে ইউনান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে ‘থিম কান্ট্রি’ হিসেবে বাংলাদেশের সফল অংশগ্রহণে সহযোগিতার জন্য ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর কুনমিংয়ে বাংলাদেশ প্যাভিলিয়নের স্থান চূড়ান্ত হয়েছে। এটি দ্রুত চালুর পাশাপাশি বন্ডেড ওয়্যারহাউস স্থাপন এবং চীনের ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন মহাপরিচালক। বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের প্রশংসা করে তিনি চায়না-সাউথ এশিয়া এক্সপোকে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার আগ্রহ জানান।
কৃষিখাতে সহযোগিতা বাড়াতে চীনে বাংলাদেশের আম রপ্তানিসংক্রান্ত প্রটোকল দ্রুত বাস্তবায়ন এবং পেয়ারাসহ অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টির আহ্বান জানান শাহানাজ রানু। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে ইউনানের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার আশ্বাস দেন লি চাওওয়েই।
যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-কুনমিং রুটে আরও এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালু এবং দুই দেশের মধ্যে সংযোগ করিডোর প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ইউনান কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
এছাড়া আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল সোর্সিং এক্সপো এবং পরে বিজিএমইএ আয়োজিত প্রদর্শনীতে ইউনানের আরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের আহ্বান জানান কনসাল জেনারেল।
বৈঠকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১
- মিষ্টির শূন্য আসনে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
- ‘জিআই নিবন্ধনই শেষ নয়, পণ্যের বাণিজ্যিকীকরণ করতে হবে’
- চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
- ‘দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ২ লাখ আনসার সদস্য’
- ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর’
- পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনীর বিমান সেনারা মোগলহাটে পাকবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ করে
- সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ
- সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ
- চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
- হোম ডেলিভারিতে পাওয়া যাচ্ছে ‘মা’ ইলিশ
- চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
- বড়াইগ্রামে বিধবা নারীর ৪ দোকানঘর সহ জমি দখলের অভিযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত শামীম
- পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহাড়ায় দুর্গাপূজার আয়োজন ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’
- নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
- গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা
- ‘জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ
- মিষ্টির শূন্য আসনে শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জিআই নিবন্ধনই শেষ নয়, পণ্যের বাণিজ্যিকীকরণ করতে হবে’
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
১৫ অক্টোবর ২০২৬
- ‘জিআই নিবন্ধনই শেষ নয়, পণ্যের বাণিজ্যিকীকরণ করতে হবে’
- চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
-1.gif)








