ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, নাকচ করল সরকার
স্টাফ রিপোর্টার : আসন্ন রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৯ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়।
তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রস্তাব অনুযায়ী, প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা করার কথা বলা হয়েছে।
এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮০ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
গত সোমবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল, ডিম, ডাল, ছোলা, খেজুর ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা সভায় ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়টি উপস্থাপন করা হয়। তবে মন্ত্রী এ মুহূর্তে দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে মিল মালিকদের সংগঠনটি বলেছে, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে।
বর্তমানে প্রতি মেট্রিক টন ভোজ্যতেলের দাম ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। এই দরের ভিত্তিতে হিসাব করলে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের ব্যয় দাঁড়ায় প্রায় ২৩৩ টাকা।
চিঠিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল, পরিবহন ও বিদ্যুতের দাম বাড়ায় ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় বাড়ার কারণে দাম সমন্বয় করা না হলে ভবিষ্যতে ভোজ্যতেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এতে আসন্ন রমজানে বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা চিঠিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় সরকার অল্প সময়ের মধ্যে আবার দাম সমন্বয়ের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং সরকারের অনুরোধে লোকসান সত্ত্বেও বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
গত ২ সেপ্টেম্বরের মূল্য সমন্বয়ে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
আমদানি ও এলসি বেড়েছে
এদিকে দেশে ভোজ্যতেলের আমদানি ও আমদানির ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার মেট্রিক টন। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থাৎ আমদানি বেড়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন।
একই সময়ে ভোজ্যতেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন বেশি।
এছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার মেট্রিক টন। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি বেড়েছে ১ লাখ ১৩ হাজার মেট্রিক টন।
আমদানি ও এলসি খোলার পরিমাণ বাড়লেও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয়ের যুক্তি দেখিয়ে দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। তবে রমজানের আগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবে সায় দেয়নি সরকার।
(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, নাকচ করল সরকার
- কাজলা দিদি
- বইয়ের পাতায় গড়ে উঠুক শিশুর শৈশব
- ৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
- সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর ধলাই ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
- পদ্মায় নিখোঁজ ২ পর্যটকের একজনের লাশ উদ্ধার
- আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, রেজাউলের তিন মাসের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
- গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
- টাকার প্রলোভনে শিশুকে কুপ্রস্তাব, সোনাতলায় এক ব্যক্তির কারাদণ্ড
- শ্রীনগরে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ২
- সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি মিজান গ্রেপ্তার
- মোংলা বন্দর চ্যানেলে ফের কয়লাবাহী কার্গোডুবি, সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার মোশাররফের ২ দিনের রিমাণ্ড
- স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
- ব্র্যাক ব্যাংকের অর্থায়নকৃত গ্রিন ফ্যাক্টরি ঘুরে দেখলেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ
- গ্রেপ্তার আসাদুল ও মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক
- নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
- কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
- নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- লিচু চোর
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- পীযূষ সিকদার’র কবিতা
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- রাঙা প্রভাত
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ, জামালপুরে পাষণ্ড স্বামীর ফাঁসি
-1.gif)








