E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

২০২৬ অক্টোবর ২৮ ১৯:০৩:১৮
মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়াসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। নিবন্ধনের পর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে ক্রেতার প্রাপ্য উপহার। ফিরতি এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ তা ক্রেতাকে বুঝিয়ে দেবে।

ক্যাম্পেইনের উপহার তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেল পণ্যের ক্রেতারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। ফলে দেশজুড়ে গ্রাহকদের মধ্যে এ ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় সিজন-২৫ চালু করা হয়েছে। আগের আয়োজনগুলোর মতো এবারের ক্যাম্পেইনও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, গ্রাহকসন্তুষ্টি অর্জন ও আস্থা বাড়াতে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা এবং সেবা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সিজন-২৫-এ মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য ঘরভর্তি প্রয়োজনীয় পণ্য বিনামূল্যে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। ক্যাম্পেইনে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবেশক, বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের। পাশাপাশি ক্রেতাদের দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্যের এসব বৈশিষ্ট্য এবং ক্যাম্পেইনের উপহার ও সুবিধার তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদারের পরামর্শ দেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, মার্সেলের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সারা দেশের মার্সেল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার গড়ে তুলছে মার্সেল। পণ্য কেনার পর ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নিতে পারছেন গ্রাহকেরা। এ নিবন্ধন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে মার্সেল।

(পিআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test