বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালু করেছে ব্যাংকটি।
এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে ব্যাংকের প্রথাগত (শাখা/উপশাখা) এবং ডিজিটাল সেবার চ্যানেলগুলোকে একসাথে যুক্ত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও পারসোনালাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতায় গ্রাহকরা কখন, কোথায় এবং কীভাবে ব্যাংকিং করবেন — সেই বিষয়ে পূর্ণ স্বাধীনতা উপভোগ করবেন।
নতুন এই মডেলে ব্যাংকের শাখা, কল সেন্টার এবং ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রাহকরা এখন যেকোনো একটি চ্যানেলে তাদের ব্যাংকিং জার্নি শুরু করে কোনো ঝামেলা ছাড়াই অন্য যেকোনো চ্যানেলে সেটি চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন। অর্থাৎ, আগের ধাপের কাজ নতুন করে শুরু করার কোনো প্রয়োজন হবে না, যা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, গতিশীল ও সুবিধাজনক করে তুলবে।
এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন, যেখানে ব্যাংকটি সাধারণ ট্রানজ্যাকশন-ভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে রিলেশনশিপ-ভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যাংক প্রতিনিধির সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবা প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরও বেশি গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তিচাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই নতুন ব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, যেকোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এর ফলে ব্যাংকের সেবাপ্রদানকারী কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং গ্রাহকদের আরও নিখুঁত ও দ্রুত সেবা দিতে পারবেন।
১ নভেম্বর ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
এই যুগান্তকারী ব্যাংকিং সেবা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে অমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা এবং মানুষকেন্দ্রিক সেবাকে একই সুতোয় গেঁথেছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আচরণের সাথে বৈশ্বিক ব্যাংকিংয়ের আধুনিক রীতিনীতির সমন্বয় ঘটিয়ে ব্র্যাক ব্যাংক সেবার মান, সহজলভ্যতা এবং গ্রাহক স্বাধীনতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগটি সকল সেবার কেন্দ্রে গ্রাহকদের রাখা এবং ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে গ্রাহকদের আরও ভালোভাবে বোঝা এবং তাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুবিধার মধ্যে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মেলবন্ধনে আমরা নির্দিষ্ট কোনো চ্যানেলের মধ্যে আবদ্ধ না থেকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করছি। আমাদের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের ভিতকে আরও মজবুত করা।”
ব্র্যাক ব্যাংকের এই অমনিচ্যানেল কৌশলের মূল লক্ষ্য হলো গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, সেবাদান প্রক্রিয়াকে উন্নত করা, নতুন গ্রাহক তৈরিতে সহায়তা করা এবং গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করা। সুশাসন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবার শ্রেষ্ঠত্ব বজায় রেখে ব্যাংকিংকে আরও সহজ ও প্রাসঙ্গিক করে তুলতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে।
(পিআর/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ
- জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
- নদীতে ড্রেজার মেশিন বসানোর তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
- বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
- কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত
- ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত
- ‘অবিলম্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে’
- আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত
- ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
- নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ, টাকা লুটের অভিযোগ
- গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- দুই বছরের সম্পর্কের পর চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
- দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন
- মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১১
- ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে’
- নেতানিয়াহুকে হটাতে ‘ইহুদি-আরব’ জোটের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
০১ নভেম্বর ২০২৬
- বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
-1.gif)








