অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
স্টাফ রিপোর্টার : তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও সহিংসতা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
নতুন মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করার পরও পরিস্থিতির উন্নতি না হলে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে এ কথা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে একই দিন সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে।
সভা থেকে শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলোর নেতাদের শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিক কিংবা মালিক যারাই আইন নিজের হাতে তুলে নেবেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আইন প্রয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।
মাহমুদ হাসান খান বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যরা উদ্বিগ্ন। নিয়মিতভাবে কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘সকালে কারখানা খোলা হচ্ছে, কিন্তু এক ঘণ্টা পরই আবার বন্ধ করে দিতে হচ্ছে। আমরা এ সমস্যার একটি স্থায়ী সমাধান চাই।’
বিজিএমইএ সভাপতি জানান, সভায় সংগঠনের প্রায় ২৩৫ জন সদস্য অংশ নেন। তাদের প্রতিনিধিত্বে প্রায় ৬০০ থেকে ৭০০টি কারখানা রয়েছে।
তিনি আরও বলেন, সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পোশাক খাতের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনকে তাদের সদস্যদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শ্রমিক কিংবা কারখানার মালিক যে পক্ষই সহিংসতায় জড়িত হোক বা আইন নিজের হাতে তুলে নিক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে- এমন কঠোর বার্তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
নবগঠিত মজুরি বোর্ডের সদস্যদের একসঙ্গে সংবাদমাধ্যমের সামনে এসে শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানোরও পরামর্শ দেন তিনি।
মাহমুদ হাসান খান বলেন, শ্রমিক, পোশাকশিল্প ও জাতীয় অর্থনীতির স্বার্থে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের ওপর ছেড়ে দেওয়া উচিত। এ ক্ষেত্রে বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
এদিকে, শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলমান শ্রমিক অসন্তোষ ও সহিংসতার কারণে রাজধানীর মিরপুর, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে প্রায় ৫২৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- পোশাক শিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’
- মুক্তিবাহিনী পাকসেনাদের পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে
- পুরোদমে শুরু হয়েছে দুবলার শুঁটকি মৌসুম, দুই দিনে প্রচুর মাছ পেয়ে খুশী জেলেরা
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন
- সুবর্ণচরে অসহায় নারীকে ঘর করে দিলেন আকবর হোসেন
- জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত
- জামালপুরে যুব দিবসে আলোচনা সভা, চেক বিতরণ
- যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ
- জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
- নদীতে ড্রেজার মেশিন বসানোর তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
- বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
- কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত
- ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত
- ‘অবিলম্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে’
- আত্মকর্মসংস্থান ও দক্ষতার বার্তা দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালিত
- ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
- নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ, টাকা লুটের অভিযোগ
- গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- দুই বছরের সম্পর্কের পর চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
- দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- `এ বছর পরীক্ষা দেরিতে হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে'
০২ নভেম্বর ২০২৬
- অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
-1.gif)








