১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা
স্টাফ রিপোর্টার : ১২ কেজির এলপি গ্যাসের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এলপিজির নতুন দামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। এদিন রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের জন্য প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। অক্টোবর ও নভেম্বর দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধির কারণে নভেম্বর মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের জন্য প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ দুই উপাদানের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৫৯ মার্কিন ডলার। এর সঙ্গে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম বাবদ প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার এবং প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ মার্কিন ডলার বেড়েছে। এর প্রভাবে মূসকসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ৭৪ টাকা। তবে কমিশনের নির্ধারিত নতুন দাম অনুযায়ী আগের মাসের তুলনায় খুচরা পর্যায়ে দাম বেড়েছে ২২৩ টাকা।
সরকারি এলপিজির দামও বাড়ানো হয়েছে। এলপি গ্যাস পিএলসি সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজি সরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, ২৯ অক্টোবর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রস্তাব পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন নতুন মূল্যহার নির্ধারণ করেছে।
(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা
- আগারগাঁও মেট্রো স্টেশনসহ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ
- অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন
- মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পাতা মাইনে একটি তেলবাহী জাহাজ নিমজ্জিত হয়
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
- ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়?
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








