এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ এসিআই পিএলসি-কে বিকল্প ও ডিজিটাল অর্থায়ন সুবিধাসহ বহুমুখী ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদান করতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএস এবং নির্দিষ্ট পেমেন্ট চ্যানেল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক, যা ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশন সহজ করবে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সাফল্য’-এর মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সেবা দেওয়া হবে, যার ফলে যোগ্য আবেদনকারীরা ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই ঋণসুবিধা নিতে পারবেন।
এই অংশীদারিত্বের আওতায় ডিস্ট্রিবিউটরদের ওয়ার্কিং ক্যাপিটাল ও ইনভেন্টরির চাহিদা পূরণে তাদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা দেওয়া হবে। একই সাথে ইনভেন্টরি ফ্যাসিলিটিজ, ফ্যাক্টরিং এবং রিভার্স ফ্যাক্টরিংসহ সম্পূর্ণ সাপ্লাই চেইনের আর্থিক চাহিদা পূরণে বিশেষ অর্থায়ন সুবিধাও প্রদান করা হবে।
এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির লেনদেনে দক্ষতা ও গতি বাড়াতে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের অধীনে ডিস্ট্রিবিউটর ও ডিলারদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সুবিধাও চালু করবে। এর পাশাপাশি এসিআই-এর কৃষি ভ্যালু চেইনে যুক্ত চুক্তিভিত্তিক কৃষকদের জন্য বিশেষায়িত অর্থায়ন ও কৃষি ঋণসুবিধার ব্যবস্থাও থাকবে।
উদ্যোগটি প্রচলিত ব্যাংকিং সেবার বাইরেও উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথভাবে ফাইন্যান্সিয়াল পাইলট প্রজেক্ট পরিচালনা এবং ব্যবসার পরিবর্তনের সাথে সংগতি রেখে নতুন ও উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন নিয়ে একসাথে কাজ করার ফ্রেমওয়ার্ক তৈরি করেছে।
এসিআই পিএলসি-এর সাথে এই চুক্তির প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এসিআই-এর সাথে আমাদের এই কোলাবোরেশন পুরো বিজনেস ভ্যালু চেইনের আর্থিক চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। ডিজিটাল পেমেন্ট, কাস্টমাইজড ফাইন্যান্সিং এবং ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার সমন্বয় ঘটিয়ে আমরা কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী লিংকেজ তৈরি এবং পরিবেশক, সরবরাহকারী ও কৃষি অংশীদারদের জন্য অর্থায়নের সুযোগ প্রসারিত করতে চাই। আমরা একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আশাবাদী, যা পারস্পরিক ভ্যালু তৈরি করবে এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”
এসিআই পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা বলেন, “আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ আমাদের ডিস্ট্রিবিউশন এবং কৃষি নেটওয়ার্কে অর্থায়ন সুবিধা সহজ করবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যবসায়িক ইকোসিস্টেমে দীর্ঘস্থায়ী ভ্যালু যোগ করবে।”
৪ নভেম্বর ২০২৬ ঢাকায় এসিআই-এর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মনির হোসেন খান এবং ট্রেজারি ডিরেক্টর মো. আবু হাসান জামান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস।
(পিআর/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণের নির্দেশ হাইকোর্টের
- জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
- ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত কাপ্তাই
- টুঙ্গিপাড়ায় এক রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
- ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার’
- রোনালদোর অবসরের সিদ্ধান্তে অবাক পর্তুগাল কোচ
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- কলাপাড়ায় এক টাকায় ইফতার বিক্রি
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
০৭ নভেম্বর ২০২৬
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ
-1.gif)








