‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
স্টাফ রিপোর্টার : ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় চেম্বার সভাপতি এ মন্তব্য করেন।
বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বিলিয়ন ডলার পণ্য আমদানির আহ্বান জানিয়েছে আমিরুল হক বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্ট শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লাও ইন্দোনেশিয়া সরবরাহ করে বাংলাদেশের জ্বালানী খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল ইন্ডাস্ট্রি ও পণ্য সরবরাহে শীর্ষস্থানে অবস্থান করছে। এ খাতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশিয়ান বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তবে বর্তমানে দুদেশের মধ্যে বাণিজ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি মোকাবিলায় অন্তত বাংলাদেশ থেকে ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির জন্য রাষ্ট্রদূতকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আমিরুল হক আরও বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যে বাংলাদেশী ব্যাংকের এলসি সরাসরি গ্রহণ করে না ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো। তৃতীয় দেশের মাধ্যমে এলসি গ্রহণ করায় ব্যবসায়ীদের অর্থ ও সময় ব্যয় হচ্ছে। তাই এই সমস্যা সমাধানে দুদেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা এবং ঢাকা-জার্কাতা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালু করতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ১১ নভেম্বর সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।
এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাশাপাশি দুদেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়ায় এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভিয়েতনামের অনারারী কনসাল এস.এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সাইনশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) শহীদুল্লাহ্ চৌধুরী।
এসময় দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, চেম্বার পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম, আসাদ ইফতেখার ও সেলিম নুর, ফিলিপিনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








