প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
স্টাফ রিপোর্টার : দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি, ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা ইত্যাদি নানান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও টেসকই এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কোম্পানির পরিচালনগত দক্ষতা শক্তিশালীকরণ, কার্যকরী মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) সর্বোত্তম ব্যবহার, আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সময়োপযোগি কৌশলগত পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলছে। এরই ফলশ্রুতিতে বিদ্যমান নানান অর্থনৈতিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলার মাধ্যমে ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭৯.৪৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউর পরিমাণ ছিলো ১৪৫১.০৩ কোটি টাকা। সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫.৭৪ শতাংশ। এরই প্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২৪.৭৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০.৮৯ কোটি টাকা চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৬.৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৭.০৬ টাকায় এবং এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮.০১ টাকায় উন্নীত হয়েছে।
পূর্ববর্তী বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র পরিমাণ (এনওসিএফপিএস) হ্রাস সত্ত্বেও কোম্পানিটি আলোচ্য সময়ে ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়। কোম্পানির পরিচালনগত দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং অংশীজনদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে সুশৃঙ্খল কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, দেনাদারদের থেকে প্রাপ্য অর্থ আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্রের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব প্রদান অব্যাহত রেখেছে ওয়ালটন ম্যানেজমেন্ট।
(পিআর/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
১২ নভেম্বর ২০২৬
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
-1.gif)








