কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : সুশাসন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং এবং নৈতিকতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে সম্মাননা পেয়েছে ব্র্যাক ব্যাংক।
‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবারের অ্যাওয়ার্ডের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রোমোটিং গভর্নিং এক্সিলেন্স’।
১২ নভেম্বর ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএস-এর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস।
উল্লেখ্য, যেসব প্রতিষ্ঠান কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে অনুকরণীয় মানদণ্ড বজায় রাখে, তাদেরকে এই আইসিএসবি অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রতিষ্ঠানটির শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। এর মধ্যে রয়েছে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ বাজার মূলধন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশীদারিত্ব এবং দেশসেরা ক্রেডিট রেটিং। এছাড়াও ফোর্বস-এর ‘বিশ্বের সেরা ৫০০ পারফর্মিং ব্যাংক ২০২৬’-এর তালিকায় স্থান পাওয়া শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সাথে যুক্ত একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “টেকসই প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল ভিত্তি হলো সুশাসন, শুদ্ধাচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি। আইসিএসবি থেকে পাওয়া এই স্বীকৃতি আমাদের এই বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। ব্র্যাক ব্যাংকে কর্পোরেট গভর্ন্যান্স কেবল নিয়মকানুন মেনে চলার বিষয় নয়; বরং এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মূল চালিকাশক্তি। আমাদের প্রবৃদ্ধি এবং কৌশলগত লক্ষ্য অর্জনের পথে আমরা সুশাসনের সর্বোচ্চ মান বজায় রাখতে, স্টেকহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করতে এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিংকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।”
(পিআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
- গোয়ালন্দঘাটে এসআরবি'র অভিযানে বিপুল পরিমান হেরোইন’সহ গ্রেপ্তার ১
- স্বাধীনতার পর হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বাগেরহাটে দুই দশক পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন এনসিপি নেতা
- সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
- বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন
- সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয়
- অভিনব কায়দায় সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক, থানায় জিডি
- বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
- জন্মদিন উপলক্ষ্যে ‘স্বর্ণের গিটার’ উপহার পেলেন রুনা লায়লা
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল, বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
- বগুড়ায় শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
- ক্যানসার চিকিৎসা জোরদারে জাতীয় কনসালটেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে’
- স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
- রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ
- গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- প্রথমবারের মতো হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বায়ুদূষণে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
- সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- ঝালকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- মুকুটি আর কুকুটি
- কেউ শিশু-সন্তান ফেলে দেয়, কেউ একটা সন্তানের জন্য করে হাহাকার!
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’?
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
-1.gif)








