মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : সম্ভাবনাময় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচিটি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এই প্রশিক্ষণের লক্ষ্য উদীয়মান উদ্যোক্তাদের গড়ে তোলার পাশাপাশি তাদের উদ্যোক্তা-সুলভ দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
গত ২৯ অক্টোবর মৌলভীবাজারের ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (পরিদর্শন) নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে কর্মসূচিটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি-এর প্রজেক্ট ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব এসএমই লায়াবিলিটি অ্যান্ড ব্যাংকাস্যুরেন্স মাহবুবুর রহমান, হেড অব স্মল বিজনেস বিপ্লব কুমার বিশ্বাস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিলেট রিজিওনাল হেড রেজাউর রহমান, হেড অব এসএমই বিজনেস সাপোর্ট কাজী দিলরুবা আক্তার এবং রেগুলেটরি রিলেশনসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) এই প্রশিক্ষণ দেওয়া হবে। মাসব্যাপী এই প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, বিপণন কৌশল, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ঋণ ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। সম্ভাবনাময় ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ ও টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোক্তা ও ব্যবস্থাপনাগত দক্ষতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “একটি এসএমই-বান্ধব ব্যাংক হিসেবে আমরা সবসময় নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি, তারা যেন সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য আমরা নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করছি। এই প্রশিক্ষণ দেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যা উদ্যোক্তাদের ব্যবসা গড়ে তুলতে এবং সম্প্রসারিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনাগত দক্ষতায় সমৃদ্ধ করবে।”
(পিআর/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- রূপপুরের রিয়্যাক্টর থেকে এলো বিদ্যুৎ, জাতীয় গ্রিডে নতুন সংযোজন
- সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
- সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের শ্রদ্ধা
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- রাজবাড়ীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপি হারুনের নেতৃত্বে বিশাল মটর শোভাযাত্রা
- রফিকুল ইসলাম রঞ্জু: এক জীবন্ত প্রদীপ ও দীপ্তমান নক্ষত্র
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- ৩ জেলায় বিনামূল্যে বীজধান বিতরণের উদ্বোধন
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না!
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- নওগাঁয় ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- মনুষ্যত্ব
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
১৭ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- গার্মেন্টস শিল্প খাতের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
-1.gif)








