E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

২০২৬ নভেম্বর ২০ ১৩:২৮:০৫
স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে কমেছে রুপার দাম। এ নিয়ে টানা আটবার কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১০ হাজার ৯৬৪ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমেছে।

দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। বৃহস্পতিবার এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

শুক্রবার (২০ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। তবে, স্থানীয় বাজারের আগে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৫৩২ ডলার।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)


পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test