এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই ক্লিনিকে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিতে পারবেন।
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই ক্লিনিক। প্রতিদিনের সেশন সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিজনেস স্ট্র্যাটেজিস্ট এবং ব্র্যাক ব্যাংকের এসএমই বিশেষজ্ঞরা সেশনগুলো পরিচালনা করবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছর দেশের সবচেয়ে বড় এই এসএমই পণ্য প্রদর্শনীর আয়োজন করে আসছে।
সাত দিনের এই কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে একটি সহনশীল এসএমই ইকোসিস্টেম গড়ে তুলতে চায় ব্র্যাক ব্যাংক। সম্ভাবনাময়, উদীয়মান কিংবা প্রতিষ্ঠিত, সব পর্যায়ের উদ্যোক্তাই এখানে ব্যবসা সম্প্রসারণের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন। মেলায় আসা দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে ক্লিনিকটিতে আসার আমন্ত্রণ জানিয়েছে ব্যাংকটি।
২২ নভেম্বর মেলার প্রথম দিনে উদ্যোক্তারা ‘উদ্যোগ প্রোগ্রাম’-এ আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে দিকনির্দেশনা পাবেন। আর্থিক অবস্থা, পরিচালনার অভিজ্ঞতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি ব্যবসার যোগ্যতা মূল্যায়ন করবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ ফাইয়াজ কবির। একই দিনে উদ্যোক্তা নেতৃত্ব বিষয়ে একটি সেশন পরিচালনা করবেন বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান। দৈনন্দিন ব্যবসায়িক চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে সুসংগঠিত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো তৈরি করতে তিনি উদ্যোক্তাদের সহায়তা করবেন।
২৩ নভেম্বর দিনভর ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন বিক্রি বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেবেন গেট লেভের্জ (Get Levrg) এসইও লিড ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা আক্তার কেয়া।
২৪ নভেম্বর ক্লিনিক ট্রেড ফাইন্যান্স, লেটার অব ক্রেডিটের (এলসি) প্রয়োজনীয়তা এবং রপ্তানি লজিস্টিকস নিয়ে আলোচনা হবে। এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হুসাইন রপ্তানি প্রক্রিয়া, এলসির শর্তাবলি, সোর্সিং, লজিস্টিকস ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো উদ্যোক্তাদের কাছে ব্যাখ্যা করবেন।
২৫ নভেম্বর ব্যবসায়িক পরিকল্পনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রসেস অটোমেশন ও বিনিয়োগ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বিডিপ্রেনিউরের প্রতিষ্ঠাতা ও লিড কনসালট্যান্ট মো. সাজ্জাত হোসেন।
২৬ নভেম্বর কাজ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরাজিনা ইসলাম ব্যবসা ব্যবস্থাপনায় এআই ও ডিজিটাল টুলের ব্যবহার উদ্যোক্তাদের হাতে-কলমে দেখাবেন। একই দিনে ‘নারী উদ্যোক্তা দিবস’-এর নেতৃত্ব দেবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ গোলাপী আক্তার।
২৭ নভেম্বর ব্যাংকাস্যুরেন্স ও এসএমই ক্রেডিট প্রোটেকশন নিয়ে আলোচনা করবেন ব্র্যাক ব্যাংকের হেড অব ব্যাংকাস্যুরেন্স বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাহবুব হোসেন। পাশাপাশি আইনি কাগজপত্র, কর, ভ্যাট ও মেধাস্বত্ব বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেবেন শাহীন’স হেল্প লাইনের প্রতিষ্ঠাতা ও লিড কনসালট্যান্ট মো. আমিনুল ইসলাম।
২৮ নভেম্বর শেষ দিনে গ্রোথ হ্যাকিং, উদ্ভাবন ও ইকোসিস্টেমের গতিপ্রকৃতি নিয়ে একটি সেশনের মাধ্যমে ক্লিনিকের সমাপ্তি টানবেন মুনির হাসান।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা চাই প্রত্যেক উদ্যোক্তা প্রশ্ন নিয়ে মেলায় আসুন, আর সমাধান নিয়ে ফিরে যান। আমাদের লক্ষ্য খুব সহজ: টেকসই প্রবৃদ্ধির জন্য এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, টুলস ও আত্মবিশ্বাস জোগানো। এসএমই সলিউশন ক্লিনিক এই খাতের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।”
(পিআর/এসপি/নভেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী
- বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
- এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
- ‘৫ ডিসেম্বর বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী’
- তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ
- কাঞ্চনজঙ্ঘা: স্বপ্ন, অপেক্ষা ও অপূর্ণতার দীর্ঘশ্বাস
- রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ
- ‘দেশপ্রেমিক’ ‘তৌহিদী জনতা’ ও ‘ফ্যাসিস্ট দোসর’
- রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
- বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি
- আসামি সাদ্দামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি
- ইউএনওর উপস্থিতি টের পেয়ে দোকান রেখে পালালেন অসাধু কলা ব্যবসায়ী
- ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে ছাত্রাবাস নির্মাণের আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের
- বাগেরহাট বিএনপি নেতাকে গোপলগঞ্জে অপহরণ, মারপিট, গাড়ী ভাঙচুর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা
- ‘দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার’
- বড় জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ বাংলাদেশের শুভ সূচনা
- আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
- ‘আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধান-ন্যায়বিচারে ভূমিকা রাখবে’
- ‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
- স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- কুমিল্লার এডিসি হলেন সৈয়দ শামসুল তাবরীজ
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- রূপপুরের নিরাপত্তাব্যবস্থার প্রশংসায় আইএইএ, জরুরি প্রস্তুতিতে পাঁচ বিষয়ে উন্নতির তাগিদ
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে ছাত্রাবাস নির্মাণের আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
২০ নভেম্বর ২০২৬
- এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
- স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
-1.gif)








