‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
স্টাফ রিপোর্টার : করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে বলে মতপ্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, থিংক ট্যাংক ও ব্যাংকারদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
মো. মোস্তাকুর রহমান বলেন, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। ভবিষ্যতে করপোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য উৎপাদন ব্যবস্থা ও বাজারে সরবরাহ ব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চলতি অর্থবছরের মধ্যেই প্রণোদনা প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গভর্নর আরও বলেন, মুদ্রানীতিকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।
অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। প্রেজেন্টেশনে মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।
সভায় অংশীজনেরা বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্ন উত্থাপন করেন। গভর্নর তাদের বিভিন্ন পরামর্শ ও মতামত নথিভুক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। বিগত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং উৎপাদন ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিনিময় হার স্থিতিশীল না হলে বৈদেশিক বিনিয়োগ আসবে না।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। ইতোমধ্যে অনেক দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া ব্যবসায়ীরা পণ্যের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম, পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমান বুলা, প্রধান কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার এবং চট্টগ্রাম অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাছলিম উদ্দীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। এ ছাড়া বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি ও বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধানা সভায় উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচবে আগামী ২৯ নভেম্বর
- ‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিরাজকে বাদ দেওয়া নিয়ে ভারতে বিতর্ক, ধর্মীয় বৈষম্যের অভিযোগ
- শীতে ত্বক ফাটবে না, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
- সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়’
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- দু’দিন পর সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু
- মুক্তিপন দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা
- কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বিজুলী আলোক
-1.gif)








