প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্য নিয়ে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক বিশ্বাস করে, একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, বরং নতুন ভ্যালু সৃষ্টিও করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক জনাব মো. ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানা সহ বিভাগটির আরও চারজন কর্মকর্তা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ও বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ ।সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও জনাব ফয়সাল রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা যথাযথভাবে মোকাবিলা করার সক্ষমতাই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। এ সময় তিনি একটি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সাথে পূর্ণ পরিপালনের বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. ফারুক বলেন, বাংলাদেশ ব্যাংক প্রচলিত কমপ্লায়েন্স-ভিত্তিক তদারকি থেকে সরে এসে ঝুঁকি-ভিত্তিক তদারকি বা আরবিএস পদ্ধতিতে যাচ্ছে। একটি টেকসই ও সহনশীল ব্যাংকিং খাত গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের একযোগে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি তাদের প্রত্যাশা এবং আরবিএস বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’ এর মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব কাজী নাইম মোর্শেদ বুকলেটটির ওপর আলোকপাত করে ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন করেন। পরবর্তীতে একটি কুইজ এবং গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় । এছাড়া ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘টপ রিস্ক রেইজার’দের সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে মো. জিয়াউর রহমান সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের প্রতিটি কর্মীর সম্মিলিত দায়িত্ব এবং কেবল এই যৌথ অঙ্গীকারের মাধ্যমেই প্রাইম ব্যাংক সফলভাবে ঝুঁকি মোকাবিলা ও এর মাধ্যমে অর্জিত ভ্যালুর সুরক্ষা নিশ্চিত করতে পারে।
(পিআর/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ক্ষোভ আর জনরোষের পরিণতি
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
- বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে কাশিয়ানীতে ছাত্রলীগের মাইকিং
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সড়ক হোক নিরাপদ, মৃত্যুর নয়
- সুন্দরবনের দুবলায় ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু কাল
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দাম বাড়ছে, আয় বাড়ছে না
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- অফিস সহকারী রেজোয়ান-নাজমার কাছে নিয়ম-শৃঙ্খলার আরেক নাম ‘টাকা’
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিজুলী আলোক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২১ নভেম্বর ২০২৬
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
-1.gif)








