ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
স্টাফ রিপোর্টার : পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্র্যান্ডের পুরাতন এসি বদলে গ্রাহকেরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, মো. তানভীর রহমান (ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার), জোহেব আহমেদ (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম (হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক) প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্পিøট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দমত ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টনের যেকোনো মডেলের ইনভার্টার স্প্লিট এসি, ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এক্ষেত্রে পুরনো এসি জমা দিয়ে গ্রাহক তার পছন্দকৃত ওয়ালটনের ইনভার্টার এসির মূল্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের এই সুবিধা গ্রাহকেরা ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সম্বন্বয়ে এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্ব স্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। এরই প্রেক্ষিতে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ।
তিনি জানান, টেকসই পরিবেশ সুরক্ষায় ওজোন স্তরের জন্য মারাত্মক ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাস সমৃদ্ধ এসি ফেজ আউটের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে। এক্সচেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরনো বা অচল এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টে সমৃদ্ধ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি দেয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে ওয়ালটন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় যেমন অবদান রাখছে, তেমনি গ্রাহকের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যহারে হ্রাসের পাশাপাশি দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।
বর্তমানে ওয়ালটন বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের ব্যাপক পৌনে ১ টন থেকে ২.৫ টন বিটিইউ ক্ষমতাসম্পন্ন স্পিøট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়াও মাঝারি ও বৃহৎ স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন বিটিইউ ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে ওয়ালটন। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগতমানের নিশ্চিয়তায় গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে।
(পিআর/এসপি/নভেম্বর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ক্ষোভ আর জনরোষের পরিণতি
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
২২ নভেম্বর ২০২৬
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
-1.gif)








