E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

২০২৬ নভেম্বর ২৩ ১৮:২২:২৭
ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ডিস্ট্রিবিউটরদের জন্য বিশেষায়িত অর্থায়ন বা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। এর ফলে ডিস্ট্রিবিউটররা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আরও দক্ষতার সাথে পরিচালনা করতে, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে সক্ষম হবেন।

১১ নভেম্বর ২০২৬ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অং কিয়ান হক টেরেন্স, ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. এমদাদুল হক, এফসিএ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সামীর জাকারিয়া এবং ট্রেজারি ফাইন্যান্সের সিনিয়র ম্যানেজার মো. মুনির হোসেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-১) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন এবং হোলসেল ব্যাংকিংয়ের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগটি দেশের এসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং শিল্প খাতের সাপ্লাই চেইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

(পিআর/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test