চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচির যাত্রা শুরু
দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
স্টাফ রিপোর্টার : কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করতে দেশব্যাপী ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ২৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১ হাজার ৫০০টি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সঙ্গতি রেখে নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধি করা। সারা দেশে এই ৫০,০০০ গাছ রোপণের ফলে আগামী এক দশকে প্রায় ১,০০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষিত হবে বলে আশা করা হচ্ছে, যা কার্বন নিঃসরণ কমিয়ে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং সবুজায়নের প্রসার ঘটাতে চায়। ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এদিন হল এলাকায় ৮০০-এরও বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১,৫০০টি চারা রোপণ করা হবে।
চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রতিনিধিরা।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষকবৃন্দ, ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ সম্পর্কে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও শীতকালীন ফুলের চারা রোপণের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা আরও বৃদ্ধি পাবে। রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য আমি ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
(পিআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৬ নভেম্বর ২০২৬
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
-1.gif)








