‘আমেরিকায় এবার একজন মহিলা প্রেসিডেন্ট হবে’
শিতাংশু গুহ
২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সাউথ ক্যারোলিনায় রিপাবলিকান প্রাইমারি। ট্রাম্প তার নিকটতম প্রতিদ্ধন্ধী নিকি হেলি থেকে ৩৫%-এ এগিয়ে। হেলি বলছেন, বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের কোন সম্ভবনা নেই, তাই তিনি (নিকি নিজেই) রিপাবলিকান দলীয় প্রার্থী হওয়া উচিত। নিকি আরো বলেছেন, এবার যুক্তরাষ্ট্রে একজন মহিলা প্রেসিডেন্ট হবেন, সেটা তিনি নিজে অথবা কমলা হ্যারিস। হেলি আশা করছেন ট্রাম্প হয়তো কোন না কোন ভাবে নির্বাচন করতে পারবেন না, সুতরাং তিনি হবেন দলীয় প্রার্থী, তিনি জিতবেন। তাঁর ভাষ্যমতে ট্রাম্প প্রার্থী হলে বাইডেন জয়ী হবেন এবং হয়তো বার্ধক্যঃজ্বনিত কারণে মারা গেলে কমলা হ্যারিস পদাধিকার বলে প্রেসিডেন্ট হবেন?
আমেরিকান-বাংলাদেশী ভোটাররা বাইডেন না ট্রাম্পের সমর্থক? ২০২০’র নির্বাচনে বাংলাদেশের হিন্দুরা অধিকাংশ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন এবং বেশিরভাগ মুসলমান বাইডেনকে ভোট দিয়েছেন। এবার পরিস্থিতি একটু ভিন্ন, মুসলমানরা বিপাকে, কাকে ভোট দেবেন? ট্রাম্পকে ‘এন্টি-মুসলমান’ আখ্যায়িত করে ২০২০-তে মুসলমানরা বাইডেনের পক্ষে ছিলেন। এবার গাজায় যুদ্ধের কারণে মুসলমানরা বাইডেনের বিরুদ্ধে। তারা মনে করছেন, বাইডেন ইসরাইলের পক্ষে এবং যুদ্ধ থামাচ্ছেন না? চূড়ান্ত কথা বলার সময় অবশ্য এখনো আসেনি। তবে হিন্দুরা আগের মতোই ট্রাম্পের পক্ষে।
একজন কামাল হাসান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভীষণ চিন্তাগ্রস্থ। গতবার তিনি বাইডেনকে ভোট দিয়েছেন। এবার তিনি ইতস্ততঃ, করছেন। ট্রাম্পকে ভোট দেয়া যায়না? আবার বাইডেনকে ভোট দিলে একজন ভারতীয় ‘কমলা হ্যারিস’ নিশ্চিত প্রেসিডেন্ট হবেন, তাই তাকেও ভোট দেয়া যায়না। ভারতীয় বংশোদ্ভূত কেউ মার্কিন প্রেসিডেন্ট হোক তা তিনি মেনে নিতে পারছেন না? একই কারণে নিকি হেলি তার বেজায় অ-পছন্দ। মাঝে-মধ্যে মিডিয়ায় জল্পনা হয় যে, ট্রাম্প তার রানিং-মেট হিসাবে বিবেক রামস্বামীকে নিচ্ছেন? এতে কামাল হাসানের মত বাংলাদেশী ভোটারদের অবস্থা কাহিল?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশী ভোটের তেমন গুরুত্ব নেই, তবু হিন্দু ও মুসলমানরা দুই শিবিরে বিভক্ত। ভারতীয়দের জন্যে সম্ভবত: এটি প্রযোজ্য নয়? এদেশে জন্ম নেয়া বাংলাদেশী তরুণ প্রজন্মের জন্যেও হয়তো এটি সত্য নয়? ইমিগ্র্যান্ট হয়ে আসা বাংলাদেশী ভোটার সবকিছু বাংলাদেশী এঙ্গেলে চিন্তা করে! হিন্দুরা ট্রাম্পকে সমর্থন করে যেহেতু মুসলমানরা বাইডেনকে সমর্থন করে? আমার ধারণা, হিন্দুদের চিন্তা হচ্ছে দেশে তাঁরা মুসলমান দ্বারা নির্যাতিত, যেহেতু ট্রাম্প কিছুটা মুসলমানের বিপক্ষে, তাই তাঁরা ট্রাম্পের সমর্থক।
মুসলমানরা সবকিছু ধর্মীয় এঙ্গেল থেকে ভাবে? বাইডেন বা ট্রাম্প যিনিই কিছুটা মুসলমানের পক্ষে তারা তাকেই ভোট দেবেন। আল-গোর তার রানিং-মেট নিয়েছিলেন একজন ইহুদি সিনেটর জোসেফ লিবারম্যানকে, মুসলমানরা তাকে ভোট দেয়নি। বুশ জিতেছিলেন। ওবামাকে মুসলমানরা ভোট দিয়েছিলেন, তার নামের মধ্যখানে ‘হুসেইন’ আছে বলে? হেকিম জেফরি এ মুহূর্তে কংগ্রেসে ডেমক্রেট দলের প্রধান। কংগ্রেসে একজন মুসলমান এতবড় পদে অধিষ্ঠিত হওয়ায় বাংলাদেশী মুসলমানরা খুশি হয়! নিউইয়র্কে তার এক সভায় এজন্যে ঘোষণা দিতে হয় যে, তিনি খৃষ্টান, মুসলমান নন।
সুতরাং, নিকি হেলি বা কমলা হ্যারিস- বাংলাদেশী মুসলমানের ভোট আপনারা পাচ্ছেন না! এখানে বাংলাদেশী হিন্দু-মুসলমানের মধ্যে একটু মিল আছে, যদিও কারণ ভিন্ন, সেটি হচ্ছে, নিকি হেলি বা কমলা হ্যারিস হিন্দুদের ভোটও পাচ্ছেন না? কমলা হ্যারিস ভারতীয় হিন্দু হলেও রাজনীতিগত কারণে ইন্ডিয়ার পক্ষে নন? নিকি হেলি শিখ হলেও কতটা ইন্ডিয়ান বলা শক্ত। আসলে আমরা ওদের ভারতীয়, হিন্দু, শিখ ইত্যাদি ভাবলেও ওরা আগাগোড়া আমেরিকান। যেমন বৃটীশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লন্ডন মেয়র সাদিক খান কতটা পাকিস্তানী বা কতটা মুসলমান? ওরা বৃটিশ।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








