ট্রাম্পের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা শুরু হচ্ছে ১৫ এপ্রিল
শিতাংশু গুহ
ট্রাম্পের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলাটি শুরু হচ্ছে ১৫ই এপ্রিল, নিউইয়র্কে। ট্রাম্পের এটর্নীগন শুক্রবার ৫ই এপ্রিল আবারো স্টরমী ড্যানিয়েল হ্যাশ মানি মামলা থেকে বিচারক জুয়ান মার্চেন-র অপসারণের আবেদন করেন। এরআগে সোমবার তারা একই আবেদন করলে সেটি বাতিল হয়ে যায়। ট্রাম্প পক্ষ বলছেন, বিচারকের কন্যা লরেন মার্চেন ডেমক্রেট ফান্ড রেইজিং-র সাথে যুক্ত এবং এ মামলা থেকে ফায়দা নেবেন। সোমবার ৮ই এপ্রিল ট্রাম্প আপিল বিভাগে একই আবেদন জানালে সেটিও বাতিল হয়ে যায়। ট্রাম্পের জন্যে আরো দু:সংবাদ হচ্ছে, জর্জিয়া নির্বাচনী হস্তক্ষেপ, ফেডারেল ক্লাসিফাইড ডক্যুমেন্ট মামলা বাতিলের আবেদনও বিচারক আইলিন এম ক্যানন বাতিল করে দিয়েছেন।
ট্রাম্প সোমবার (১লা এপ্রিল ২০২৪) তার সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ মডেল স্ট্ররমি ড্যানিয়েল-কে ‘হাস-মানি’ (মুখ বন্ধ করার জন্যে অর্থ প্রদান) দেয়া মামলায় তার বিরুদ্ধে আরোপিত ‘গ্যাগ’ অর্ডার আরো সম্প্রসারিত করায় ফৌজদারি আদালতের বিচারক জোয়ান মার্চেন-এর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এই বিচারক সোমবার এই মামলার সাথে সম্পৃক্ত কারো বিরুদ্ধে অথবা তাদের পরিবার-পরিজনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই দুর্নীতিবাজ বিচারকের কন্যা ডেমোক্রেট নেত্রী। তিনি বলেন, তারা আমার সম্পর্কে কথা বলবেন, অথচ আমি কথা বলতে পারবো না, এটি কেমন কথা?
ট্রাম্প ১৭৫ মিলিয়ন ডলার বন্ড জমা দিয়েছেন। এরফলে ৪৬৫ মিলিয়ন ডলার জরিমানা রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। সর্বশেষ এনপিআরপিবিএস নিউজ আওয়ারম্যারিস্ট জরিপ বলেছে, ইয়ং ল্যাটিননির্দলীয় ভোটাররা ট্রাম্পের দিকে ঝুঁকছে; পক্ষান্তরে শিক্ষিত শ্বেতাঙ্গ ও বয়স্করা বাইডেনের দিকে। টেক্সাসের এটর্নি জেনারেল পেন প্যাক্সটন নিউজম্যাক্সকে বলেছেন যে, নির্বাচন সামনে তাই বাইডেন প্রশাসন অবৈধ ইমিগ্র্যান্টদের আমেরিকায় প্রবেশের ঢল কমাতে সচেষ্ট হয়েছেন। একই সংস্থাকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ব্লেন হল্ট বলেছেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে ৩য় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।
ওয়াল ষ্ট্রীট জার্নাল ৩রা এপ্রিল জানায়: ৭টি’র মধ্যে ৬টি ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ট্রাম্প জরিপে এগিয়ে আছেন ২-৮% ভোটে, সেটি সরাসরি প্রতিদ্ধন্ধিতা বা নিরপেক্ষ প্রার্থীদের নিয়েই। এ রাজ্যগুলো হচ্ছে: নর্থ ক্যারোলিনা, পেসিলভানিয়া, নেভাদা, মিশিগান, জর্জিয়া,ও আরিজোনা। উইসকনসিনে বাইডেন ৩% ভোট এগিয়ে। এ ষ্টেটে মঙ্গলবার এক সভায় ট্রাম্প বলেছেন, বাইডেন আফ্রিকান আমেরিকান, হিস্পানিক এবং ইউনিয়ন শ্রমিকদের সাথে বেইমানি করেছেন। উইসকনসিনে ট্রাম্প বলেছেন, ৫ই নভেম্বর নির্বাচনের দিনটি হবে, ‘খৃষ্টান ভিজিবিলিটি ডে’। তিনি বলেন, ঐদিন আমরা জিতবো, হোয়াইট হাউস দখল করবো, এবং আমেরিকাকে বাঁচাবো।
বাইডেন ও ট্রাম্প ইতিমধ্যে বেসরকারিভাবে দলীয় মনোনয়ন নিশ্চিত করলেও প্রাইমারি চলছে, এবং দু’জনই জিতে চলেছেন। নিউইয়র্কে তারা জিতেছেন। কিন্তু দু’জনের ক্ষেত্রেই ‘আনকমিটেট’ ভোট বাড়ছে। মঙ্গলবার ২রা এপ্রিল নিউইয়র্কে বাইডেনের বিরুদ্ধে প্রায় ৪০হাজার ‘আনকমিটেট’ ভোট পড়েছে, নিকি হ্যালি সরে দাঁড়ানোর পর ট্রাম্পের বিরুদ্ধেও এমত ভোট বাড়ছে। সেন্ট্রিস্ট গ্রূপ কোন প্রার্থী দেবেনা বলে জানিয়েছে। তারা বলছেন, ভাল কোন প্রার্থী নেই। তদুপরি প্রার্থী দিলে ট্রাম্প লাভবান হবেন। এদিকে সোমবার লস এঞ্জেলসে এক বিচারক বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে আনীত ট্যাক্স-ফাঁকি দেয়ার মামলাটি খারিজ করে দিতে অস্বীকার করেছেন। হান্টার বাইডেন ১.৪ মিলিয়ন ডলার কর ফাঁকি দেয়ার অভিযোগে অভিযুক্ত।
আরএফকে জুনিয়র টিম প্রথমে বলেছিলো যে, ৬ই জানুয়ারি ক্যাপিটল হিল আক্রমণকারীরা ‘এক্টিভিস্ট’। পরে তারা সেটি প্রত্যাহার করে বলেন, ওটি আরএফকে জুনিয়র-এর বক্তব্য নয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র সিএনএন‘র সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, গণতন্ত্রের জন্যে ট্রাম্পের চেয়েও বাইডেন বেশি বিপদজ্জনক। দৃষ্টান্ত হিসাবে তিনি বলেন, বাইডেন তার রাজনৈতিক প্রতিদ্ধন্ধীদের বিরুদ্ধে ফেডারেল এজেন্সিগুলোকে ব্যবহার করছেন। কেনেডির ইনস্টাগ্রাম একাউন্ট ২০২১ সালে বন্ধ করে দেয়া হয়, ২০২৩ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে তা পুনরায় খুলে দেয়া হয়। কেনেডি মনে করেন বাইডেনের চাপে তা করা হয়েছিলো।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








