শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার সময় হয়েছে
চৌধুরী আবদুল হান্নান
জাতির জন্য একটি অনন্য অর্জন উপহার দেওয়া শিক্ষার্থীদের এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সময়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের একটি সাধারণ চাওয়াকে কেন্দ্র করে “ জুলাই-২৪ বৈষম্যবিরোধী আন্দোলন” এর সূচনা হয়েছিল। চলমান সে আন্দোলনের ৩৫ দিনের মাথায় সরকার পতন হয়ে যাবে, এমন কথা কেউ আন্দাজও করতে পারেনি।এত স্বল্প সময়ে ফ্যাসিস্ট সরকারের করুণ পরিণতির মাধ্যমে একটি গণআন্দোলন সফল পরিণতি পায়, তা ইতিহাসে বিরল।
ছাত্রদের দেখানো পথে দ্রুতই সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়লো, দীর্ঘদিনের একদলীয় সরকারের দুঃশাসনের অবসান হলো।
আওয়ামী সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সীমাহীন দুর্নীতি আর প্রতিহিংসার রাজনীতির কারণে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব, দেশটা স্বাধীন করার পেছনে একক কৃতিত্ব দাবিসহ নানা কারণে তারা দ্রুতগতিতে মানুষের আস্হা হারায়। ফলে তাদের নিদারুণ করুণ বিদায়ে আর বিলম্ব হয়নি।
রাজনৈতিক দলগুলো কেবল হিংসা আর প্রতিশোধের নোংরা রাজনীতিতে মত্ত থেকেছে। একজন রাজনীতিকের বক্তব্য মানেই নেতা তোষণ আর বিপক্ষ দলের প্রতি বিষোদগার। পচে যাওয়া, দুর্গন্ধযুক্ত পতিত রাজনীতিকদের জীবনাচার থেকে ছাত্রদের কিছু শেখার নেই।
সরকারি চাকরিজীবীদের প্রায় শতভাগ দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছামতো দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষদের জিন্মি করে মুনাফা অর্জন, দলীয় ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে একশ্রনীর দুষ্টচক্র ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে বিদেশে পাচার করার কথা মানুষের মুখে মুখে। ভালো কিছুর নজির নেই, কেবলই অন্ধকার।
যখন ভাবি, বিস্ময়ে অভিভূত হয়ে যাই, এমন একটি কলুষিত পরিবেশে বেড়ে ওঠা ছাত্র সমাজ কোথা থেকে এমন একটি নৈতিকতা-নির্ভর আন্দোলনের শিক্ষা-সাহস কীভাবে পেল ? ওরা বন্দিদশা থেকে আমাদের মুক্ত করেছে।
ছাত্রদের মধ্যে, নবীনদের মধ্যে পবিত্রতা আছে, সততা আছে, একে অপরের প্রতি মমত্ববোধ আছে, ত্যাগ স্বীকারের মানসিকতা রয়েছে, এসব গুণাবলীর শক্তি অসিম। যে শক্তিকে ধারণ করে দুরন্ত দুঃসাহস নিয়ে বন্দুকের সামনে প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে গেল, হিমালয়সম দুর্লঙ্ঘ্য পাহাড় গুড়িয়ে দিয়ে একেবারে সমতল ভূমি বানিয়ে দিলো, নতুন বাংলাদেশ গড়বো বলে। স্বল্প সময়ের গণআন্দোলনে কাঙ্খিত ফল আত্মপ্রকাশ করলো আগ্নেয়গিরির আকস্মিক বিস্ফোরণের মতো। এ অর্জন আমাদের একটি শ্রেষ্ট অর্জন।
১৯৭১ এর বিজয় বাঙালি জাতির সর্বশ্রেষ্ট অর্জন, বিদেশী শক্তিকে তাড়িয়ে স্বাধীনতা অর্জন। দেশটা স্বাধীন হয়েছিল সবার দেশ হয়ে ওঠার জন্য কিন্ত তা হয়নি। সে ব্যর্থতা আমাদের। তবে জুলাই-২৪ আন্দোলনের বিজয় ‘৭১ এর স্বাধীনতা অর্জনের বিজয়ের সাথে তুলনীয় নয়।
মুক্তির দরজা খুলে দিলো ছাত্ররা আর মূল আন্দোলনে না থেকেও সুযোগ বুঝে নিজ নিজ স্বার্থ উদ্ধারে অনুপ্রবেশ ঘটেছে নানা মত ও পথের শক্তি ।
বঙ্গবন্ধুর স্মৃতিস্মারকসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্হাপনা গুড়িয়ে দিলো কারা? সংখ্যালঘুদের উপাসনালয় আক্রমণ করলো কারা?
অন্যদিকে রাজনৈতিক দলগুলো তো ধৈর্য ধরে রাখতে পারছে না, কবে নির্বাচন হবে, সিংহাসনে আসীন হতে হবে।
দলীয় সরকারের দুঃশাসনের কথা মনে করলে আতঙ্কিত হই, তাই অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন থাকুক; তাঁরা বিজ্ঞ লোক।
ইউনূস সরকারের পক্ষে বর্তমানে উদ্ভুত সমস্যাগুলো সামাল দেওয়া সহজ কাজ নয়, তাঁকে সময় দিতে হবে।
আন্দোলনে নেতৃত্বদানকারীদের মনে রাখতে হবে, বর্তমান অরাজনৈতিক সরকারের উপদেষ্টাগণ স্ব স্ব ক্ষেত্রে প্রাজ্ঞজন, প্রতি পদক্ষেপে তাঁদের উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের ওপর জাতীয় যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা নির্বিঘ্নে পালন করার সুযোগ দিতে হবে। শক্ত হাতে প্রশাসন চালাতে হবে, কোনো দুর্বলতা নয়।
ছাত্ররা পেরেছে, তাদের মনোনিত প্রতিনিধি ড . ইউনূসও পারবেন, এ বিশ্বাস আমাদের। তাঁর ওপর আস্হা রেখে ছাত্রদের এবার শিক্ষাঙ্গণে ফিরে যেতে হবে।
আমরা অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই, যা হবে সবার দেশ, বাংলাদেশ, যেখানে আমাদের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”কে কেউ আঘাত করতে সাহস করবে না।
লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








