‘আনন্দ’ ঈশ্বরের স্বরূপ, মঙ্গলের চেয়ে বেশি হিন্দুয়ানী!
শিতাংশু গুহ
মঙ্গল শোভাযাত্রা এবার হচ্ছে ‘আনন্দ শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে বর্ষবরণ শুরু করে। তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে। দেশ থেকে স্বৈরাচার নামক অমঙ্গল দূর করে মঙ্গল কামনায় তখন এ শোভাযাত্রার নাম রাখা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’ (১৯৯০)। ২০১৬ সালে এটি ইউনিস্কো বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
মঙ্গল শোভাযাত্রা নিয়ে এক শ্রেণীর ভদ্দরলোক বা কিছু মানুষের আপত্তি আছে। মৌলবাদী ইউনুস পন্থীরা এর বিপক্ষে। হেফাজত ও অন্য ইসলামী গোষ্ঠীগুলো তো বলেই দিয়েছে, ‘মঙ্গল হিন্দুদের ধর্মাচার’। যারা সবার অমঙ্গল চায়, যারা দেশ ও দশের কোন মঙ্গল কখনো করেনি, মঙ্গলে তাদের আপত্তি থাকাটাই স্বাভাবিক। ইউনূসপন্থী ‘জুতা চোর’-দের অবশ্য মঙ্গল-অমঙ্গল কি?
এবার ঢাকায় ‘ইসলামী পহেলা বৈশাখ’ হবে, সবকিছুর মধ্যে ইসলাম না ঢুকালে এদের চলে না? মঙ্গল অবশ্যই হিন্দুর, শনি-রবি, বা সাতটি বারই তো হিন্দুর? পদ্মা, মেঘনা, যমুনা সবই তো হিন্দুয়ানী। সূর্যদেবও হিন্দুদের। পারলে ঐগুলো বাদ দেন না কেন? সংস্কৃতিতে ভাল ভাল জিনিষ ঢুকলে সেটি সমবৃদ্ধ হয়, তা কোথা থেকে এসেছে তা দেখার দরকার পড়েনা।
ঈদের আগে ‘চাঁদনী রাত’ আগে ছিলো না, এখন ঢুকেছে, ভালোই তো। মুসলিম বিয়েতে আগে ‘গাঁয়ে হলুদ’ ছিলো না, এখন হচ্ছে, ক্ষতি কি? এগুলো ধর্ম না, লোকাচার, যা অনুষ্ঠানকে আনন্দময় করে তুলে। তেমনি মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই? তেমনি পান্তা ইলিশ নিয়ে কত কথা? অরে ভাই, এটি পছন্দ না হলে আপনি লুচি-হালুয়া খান।
বাঙ্গালী মুসলমান ঘটা করে পহেলা বৈশাখ পালন করছে বেশিদিন নয়, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি হিন্দুদের এটি পালন করতে। চৈত্র সংক্রান্তি’র বিষয়টিও তাই। বছরের প্রথম দিনে একটু ভালমন্দ খাওয়া, আনন্দ-ফূর্তি-গান বাজনা। ধর্মীয় বাধ্যবাধকতা ছিলো না, যদিও অনেকে মন্দিরে পূঁজা দেন্। বিকালে ‘হালখাতা’, মিষ্টি বিতরণ, যা মূলত: ব্যবসায়ী মহলে সীমাবদ্ধ ছিলো।
যুগের সাথে তাল মিলিয়ে ‘পহেলা বৈশাখ’ এখন নুতন ভাবে সাঁজছে, এতে সমস্যা কোথায়? এরমধ্যে ধর্ম টেনে আনার যৌক্তিকতা নেই। হুজুররা ফতোয়া দেয়ার কে? সরকার ছুটি দিয়ে রেখেছেন, ব্যস। বিভিন্ন প্রতিষ্ঠান দিনটি বিভিন্নভাবে পালন করলে কারো কোন কথা থাকার কথা নয়, আপনি বাধা দেয়ার কে? মঙ্গল বাদ দিয়ে ‘আনন্দ’ নিলেন, এটি টিকবে তো?
ক’দিন বাদে হয়তো ‘আনন্দ’ নিয়েও হৈচৈ হবে, কেউ কেউ এটি হিন্দুয়ানী বলে আখ্যা দিতেও পারেন! হিন্দুরা বিভিন্ন অনুষ্ঠানে জগতে ‘সচ্চিদানন্দ’ (সৎ-চিৎ-আনন্দ) প্রতিষ্ঠার কথা বলে। আনন্দ হলো ঈশ্বরের স্বরূপ। সচ্চিদানন্দ হলো ঈশ্বর সম্পর্কে সঠিক জ্ঞান। আরো ব্যাপক অর্থ আছে, সেদিকে গেলাম না। আবার যেমন বিবেকানন্দ, স্বরূপানন্দ অর্থাৎ সন্যাসীদের নামের শেষে ‘আনন্দ’ থাকে বটে।
এখন থেকে মঙ্গলবার কি আনন্দবার হয়ে যাবে? অথবা মঙ্গলগ্রহ আনন্দগ্রহ? কেজানে, ড: ইউনূসের হাতে ব্যাপক ক্ষমতা, তার ভোদাই সমর্থক টোকাইরা বলতে শুরু করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার কথায় পুরো বিশ্বের ট্যারিফ তিন মাসের জন্যে স্থগিত করে দিয়েছেন? তিনি নিজেই বলেছেন, মোদী তাঁর ভাই! চীনের প্রেসিডেন্ট হয়তো তার দুলাভাই! এত ক্ষমতা বাপরে বাপ! জাতি অপেক্ষায় আছে তাঁর পলায়নের দৃশ্যটি দেখার জন্যে।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








